দৈনিক আলোকিত সলঙ্গা

সিংড়ায় জমি অবৈধ দখলমুক্ত করার দাবীতে মানববন্ধন

নাটোরের সিংড়ায় মসজিদ ও ফুটবল খেলার মাঠের জমি অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী।আজ মঙ্গলবার  সকাল ১০টায় উপজেলার ৩ নং ইটালী ইউনিয়নের বিলতাজপুর গ্রামের খেলার মাঠ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বিলতাজপুর গ্রামের জামে মসজিদ ও ফুটবল খেলার মাঠের নামে প্রায় ২০ থেকে ২২ বিঘা জমি রয়েছে। গত ৫০ বছর ধরে গ্রামের মানুষ এসব জমি ধর্মীয়, সামাজিক ও বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যবহার করে আসছেন। কিন্তু প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি আওয়ামী লীগ সরকারের আমলে জাল দলিল তৈরি করে মসজিদ ও খেলার মাঠের জমি জবরদখল করেছেন।বক্তারা আরও অভিযোগ করেন, খেলার মাঠের একাংশ কেটে পুকুর খনন করায় গ্রামের শিশু-কিশোর ও যুবকদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। একসময় মাঠটি সবার জন্য উন্মুক্ত থাকলেও বর্তমানে সেখানে ধান মাড়াই ও সংগ্রহসহ বিভিন্ন কাজে গ্রামবাসীকে বাধা দেওয়া হচ্ছে। এমনকি সাধারণ মানুষের চলাচলেও বাধা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।মানববন্ধন থেকে বক্তারা মসজিদ ও খেলার মাঠের জমি অবৈধ দখলমুক্ত করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার দাবি জানান। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বক্তব্য দেন বিলতাজপুর জামে মসজিদের সভাপতি মো. জিল্লুর রহমান, গ্রাম্য প্রধান মাহাবুব, আব্দুল মতিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ বিষয়ে প্রতিপক্ষের গোলাপ হোসেন বলেন, ‘আমরা জমিদারের ওয়ারিশদের কাছ থেকে ওই জমি কিনেছি। আমাদের কাছে জমির দলিল ও নামজারি-খারিজের কাগজপত্র রয়েছে।’

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সিংড়ায় জমি অবৈধ দখলমুক্ত করার দাবীতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা