দৈনিক আলোকিত সলঙ্গা

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও ২ লাখ ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

রাজশাহীর বাঘায় মারধর ও ২ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মোঃ পারভেজ আহম্মেদ নামে এক ছাত্রদল নেতা। তিনি উপজেলার ২ নম্বর গড়গড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। এ ঘটনায় দাদপুর গড়গড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হকসহ চারজনের বিরুদ্ধে বাঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার গড়গড়ী ইউনিয়নের সরেরহাট বাজার সংলগ্ন এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন পারভেজ আহম্মেদ।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ৩ নভেম্বর মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে দাদপুর গড়গড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হকসহ কয়েকজনের সঙ্গে তিনি চারঘাটে যান। সেখানে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনার একপর্যায়ে প্রধান শিক্ষক নিজেকে বিএনপির সক্রিয় কর্মী হিসেবে পরিচয় দেন। এ সময় সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ এবং ২০১৭ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কেক কাটার বিষয় নিয়ে কথা হলে প্রধান শিক্ষক এমদাদুল হকের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়।

পারভেজের অভিযোগ, পরদিন ৪ নভেম্বর বুধবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে তিনি নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে পাট কেনার উদ্দেশ্যে জোতরাঘব বাজারে যাচ্ছিলেন। পথে খায়েরহাট বাজার এলাকায় পৌঁছালে কয়েকজন তাঁকে অনুসরণ করেন। পরে ছবির বাড়ির মোড় এলাকায় পৌঁছালে দাদপুর গড়গড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক, মোঃ নাজিম মন্ডল, মোঃ লতিফ মন্ডল ও মোঃ পলাশ মন্ডল তাঁর মোটরসাইকেলের গতিরোধ করেন বলে অভিযোগ করেন তিনি।

এ সময় অভিযুক্তরা বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করেন এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ফোলা জখম করেন বলে দাবি করেন পারভেজ। একই সঙ্গে পাট কেনার জন্য সঙ্গে রাখা নগদ ২ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

পারভেজ আহম্মেদ দাবি করেন, আগের দিনের কথাকাটাকাটির জের ধরে পরিকল্পিতভাবে তাঁর ওপর এ হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তিনি বাঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগের পরও অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান আইনগত ব্যবস্থা না হওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে তিনি ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা, ছিনিয়ে নেওয়া টাকার অভিযোগের যথাযথ তদন্ত, নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

লিখিত বক্তব্যে পারভেজ আরও বলেন, তিনি কারও প্রতি ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতে চান না। ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করাই তাঁর প্রত্যাশা।

উল্লেখ্য,এবিষয়ে বাঘা থানায় লিখিত এজাহারের ভিত্তিতে মামলা রুজু করা হয়।মামলা নং ০২/২৬ তারিখ-৪/১১/২৬ ইং।তবে সংবাদ সম্মেলন এর নিউজ লিখা পর্যন্ত কেহ আটক হয়নি।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও ২ লাখ ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা