দৈনিক আলোকিত সলঙ্গা

লালপুরে গাঁজা ও ইয়াবাসেবী আটক, দেড় মাসের কারাদণ্ড

নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবা সেবন করে মাতলামি করার সময় মোঃ তৌকির আহাম্মেদ (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ বা সংক্ষিপ্ত বিচারিক আদালতের মাধ্যমে তাকে ১ মাস ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।​পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর  লালপুর থানার উপ-পরিদর্শক (এসআই/নিরস্ত্র) মোঃ আল মাসুম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ লালপুর থানাধীন বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামস্থ আসামীর বসতবাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা সেবন করে মাতলামি করার অবস্থায় তৌকির আহাম্মেদকে হাতেনাতে আটক করা হয়।​এ ঘটনায় ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২১/১৬ ধারায় লালপুর থানায় মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।​পরবর্তীতে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, লালপুর, নাটোর-এ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় সংক্ষিপ্ত বিচারে আসামীকে ১ (এক) মাস ১৫ (পনের) দিন সশ্রম কারাদণ্ড এবং ১,০০০ (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।​লালপুর থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

লালপুরে গাঁজা ও ইয়াবাসেবী আটক, দেড় মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবা সেবন করে মাতলামি করার সময় মোঃ তৌকির আহাম্মেদ (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ বা সংক্ষিপ্ত বিচারিক আদালতের মাধ্যমে তাকে ১ মাস ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।​পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর  লালপুর থানার উপ-পরিদর্শক (এসআই/নিরস্ত্র) মোঃ আল মাসুম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ লালপুর থানাধীন বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামস্থ আসামীর বসতবাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা সেবন করে মাতলামি করার অবস্থায় তৌকির আহাম্মেদকে হাতেনাতে আটক করা হয়।​এ ঘটনায় ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২১/১৬ ধারায় লালপুর থানায় মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।​পরবর্তীতে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, লালপুর, নাটোর-এ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় সংক্ষিপ্ত বিচারে আসামীকে ১ (এক) মাস ১৫ (পনের) দিন সশ্রম কারাদণ্ড এবং ১,০০০ (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।​লালপুর থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা