দৈনিক আলোকিত সলঙ্গা

সিরাজগঞ্জে রাসউই প্রজেক্ট এর Role Model Fair-2026 অনুষ্ঠিত

সিরাজগঞ্জে রাসউই প্রজেক্ট এর Role Model Fair-2026 অনুষ্ঠিত নারীর নেতৃত্ব ও কমিউনিটি পরিবর্তনে অবদান রাখায় ১০জন Champion CSP ও ২জন CSO সভাপতিকে সম্মাননা প্রদান

সিরাজগঞ্জে রাসউই প্রজেক্ট এর  Role Model Fair-2026 অনুষ্ঠিত  নারীর নেতৃত্ব ও কমিউনিটি পরিবর্তনে অবদান রাখায় ১০ জন Champion CSP ও ২ জন CSO সভাপতিকে সম্মাননা প্রদান করা হয়। 

“আমিই পরিবর্তনের অগ্রদূত, আমিই কমিউনিটির রোল মডেল” বিষয়কে সামনে রেখে আয়োজিত এ মেলার আয়োজন করে Rural Advisory Services for Women Empowerment (RAS4WE) Project। প্রকল্পটি Uttaran ও FIVDB-এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে, Welthungerhilfe (WHH), Bangladesh-এর কারিগরি সহযোগিতা এবং জার্মান সরকারের BMZ-এর অর্থায়নে।

নারীর নেতৃত্ব, আত্মবিশ্বাস, অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং কমিউনিটির ইতিবাচক পরিবর্তনে নারীদের অবদান উদযাপনের লক্ষ্যে- সোমবার (৯নভেম্বর-২০২৬) সকাল হতে বিকেল পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চর খোকশাবাড়ী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে  অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার  মোঃ মামুন খান। এসময়ে  তিনি বেলুন উড়িয়েমেলার শুভ উদ্বোধন  করেন। ২য় অধিবেশনে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিচালক  কানিজ ফাতেমা, জেলা সমাজসেবা কার্যালয়ের  উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খান, হটিকালচার সেন্টার খোকশাবাড়ী সিরাজগঞ্জের সিনিয়র উদ্যাণতত্ত্ববিদ কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস.এম. নাসিম হোসেন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আমির হামজা   প্রমুখ । এছাড়াও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, নারী উদ্যোক্তা, CSP, CSO প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলার অন্যতম আকর্ষণ ছিল কমিউনিটিতে নারীর নেতৃত্ব, সামাজিক সচেতনতা সৃষ্টি, নারী উদ্যোক্তাদের সহযোগিতা এবং ইতিবাচক পরিবর্তনে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ১০জন Champion Community Service Provider (CSP)-কে সম্মাননা ক্রেস্ট প্রদান। পাশাপাশি নারীদের সংগঠিত করা ও সমষ্টিগত উদ্যোগের মাধ্যমে কমিউনিটির উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ দুইজন Civil Society Organization (CSO) সভাপতিকেও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে Champion CSP ও CSO সভাপতিরা তাঁদের ব্যক্তিগত পরিবর্তন, নেতৃত্ব, সফলতা, কমিউনিটিতে অবদান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন। তাঁদের গল্পে উঠে আসে কীভাবে নারীরা প্রতিকূলতা অতিক্রম করে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন, স্থানীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন এবং অন্য নারীদের এগিয়ে যেতে উৎসাহিত করছেন।

মেলায় নারী উদ্যোক্তাদের উৎপাদিত কৃষিপণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, পিঠা, নার্সারি ও অন্যান্য উদ্যোগের প্রদর্শনীর জন্য বিভিন্ন স্টল স্থাপন করা হয়। মেলার আরেকটি গুরুত্বপূর্ণ আয়োজন ছিল Advocacy Issue Signature Wall, যেখানে নারীবান্ধব বাজার ও নিরাপদ পরিবেশ, নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ, কৃষি ও কারিগরি সেবায় নারীদের প্রবেশাধিকার এবং বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধের মতো বিষয়ে অংশগ্রহণকারীরা তাঁদের অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে নারীর অর্থনৈতিক অংশগ্রহণ, কৃষি ও অন্যান্য সেবায় নারীদের প্রবেশাধিকার এবং স্থানীয় পর্যায়ে নারীর নেতৃত্ব বিকাশে সরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থার সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে ২য় অধিবেশনে উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, সিরাজগঞ্জ নারীর ক্ষমতায়ন ও টেকসই কমিউনিটি উন্নয়নে স্থানীয় পর্যায়ের অংশীজনদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি Role Model Gallery-তে সফল নারীদের জীবন ও পরিবর্তনের গল্প তুলে ধরা হয়। My Journey of Transformation প্রদর্শনীর মাধ্যমে নারীদের পরিচয়, নেতৃত্ব, সফলতা, অবদান ও ভবিষ্যৎ স্বপ্ন তুলে ধরা হয়। এছাড়া নারীর ক্ষমতায়নে পরিবারের ইতিবাচক ভূমিকার স্বীকৃতিস্বরূপ নির্বাচিত Role Model Family-কে উপহার এবং শিক্ষার্থীদের উৎসাহিত করতে Pencil Box প্রদান করা হয়। আয়োজকরা জানান, RAS4WE প্রকল্পের লক্ষ্য সিরাজগঞ্জের চরাঞ্চলের প্রান্তিক ও অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ নারীদের পরামর্শসেবা, স্থানীয় সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ এবং কর্মসংস্থান ও আয়বর্ধক কর্মকাণ্ডে প্রবেশের সুযোগ বাড়ানো। এই মেলার মাধ্যমে নারীদের অর্জন ও নেতৃত্বকে দৃশ্যমান করার পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, CSO এবং কমিউনিটির মধ্যে সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। মেলার সমাপনীতে আয়োজকরা বলেন, নারীর ক্ষমতায়ন শুধু একজন নারীর ব্যক্তিগত উন্নয়ন নয়; এটি একটি পরিবার, কমিউনিটি ও সমাজের সামগ্রিক পরিবর্তনের ভিত্তি। নারীদের নেতৃত্ব ও উদ্যোগকে স্বীকৃতি দেওয়া এবং তাঁদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জে রাসউই প্রজেক্ট এর Role Model Fair-2026 অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা