দৈনিক আলোকিত সলঙ্গা

লালপুরে ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার​"

নাটোরের লালপুরে পারিবারিক আদালতের একটি মামলায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত মো. আল আমিন (৩২) নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ।​

 ৬ নভেম্বর(বৃহস্পতিবার)  দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামস্থ নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।​গ্রেফতারকৃত মো. আল আমিন লালপুর থানাধীন বালিতিতা ইসলামপুর গ্রামের মো. খাজেম উদ্দিন ও মোছা. আজমিরা বেগম দম্পতির ছেলে।​

পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার সিআর মামলা নং-১৯১/২২ ও ৬৫/২৫ (পারিবারিক) মূলে নাটোরের বিজ্ঞ জজ পারিবারিক আদালত নং-০২ এর বিচারক মো. আল আমিনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার একটি অভিযানিক দল তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।​লালপুর থানার পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামকে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে ও আদালতের পরোয়ানা তামিলে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

লালপুরে ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার​"

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

নাটোরের লালপুরে পারিবারিক আদালতের একটি মামলায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত মো. আল আমিন (৩২) নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ।​

 ৬ নভেম্বর(বৃহস্পতিবার)  দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামস্থ নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।​গ্রেফতারকৃত মো. আল আমিন লালপুর থানাধীন বালিতিতা ইসলামপুর গ্রামের মো. খাজেম উদ্দিন ও মোছা. আজমিরা বেগম দম্পতির ছেলে।​

পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার সিআর মামলা নং-১৯১/২২ ও ৬৫/২৫ (পারিবারিক) মূলে নাটোরের বিজ্ঞ জজ পারিবারিক আদালত নং-০২ এর বিচারক মো. আল আমিনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার একটি অভিযানিক দল তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।​লালপুর থানার পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামকে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে ও আদালতের পরোয়ানা তামিলে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা