দৈনিক আলোকিত সলঙ্গা

৭'ই মার্চের ভাষণ বাংলাদেশকে স্বাধীন করেনি, করেছে বাংলাদেশের মানুষ নেতৃত্ব দিয়েছে জিয়াউর রহমান

৭'ই মার্চের ভাষণ বাংলাদেশকে স্বাধীন করেনি, করেছে বাংলাদেশের মানুষ, এটা একটি জনযুদ্ধ ছিল, সেই যুদ্ধে বাংলাদেশের মানুষ একত্রিত হয়েছিল, এবং সেই যুদ্ধে নেতৃত্ব দিয়েছে জিয়াউর রহমান--বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা  ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ৭'ই মার্চের ভাষণ বাংলাদেশকে স্বাধীন করেনি, করেছে বাংলাদেশের মানুষ, এটা একটি জনযুদ্ধ ছিল, সেই যুদ্ধে বাংলাদেশের মানুষ একত্রিত হয়েছিল, এবং সেই যুদ্ধে নেতৃত্ব দিয়েছে জিয়াউর রহমান।

শনিবার (৭নভেম্বর-২০২৬খ্রি) দুপুরে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি'র অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত  কথাগুলো বলেন।  মন্ত্রী তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে দিয়ে গেছেন। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। জিয়াউর রহমানের সরকারের সময় জাতিসংঘের অধিবেশনের সভাপতি ছিলেন বাংলাদেশের, আর আমাদের তারেক রহমানের সরকারের সময়ও জাতিসংঘের অধিবেশনের সভাপতিও বাংলাদেশের। এটা শুধু বিএনপি সরকারের সময়ই সম্ভব। আলোচনা সভায় সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্ব, জেলা পরিষদের প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু (বিপিএম), সিরাজগঞ্জ জেলা পরিষদ প্রশাসক মোঃ সাইফুল ইসলাম (শাহীন), সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মহীদুল হাসান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও  জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল প্রমুখ  উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নুরুন্নবী খান জুয়েল। এসময়ে অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বীরমুক্তিযোদ্ধাগণ, জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, শিক্ষার্থী, অভিভাবক, রোভার স্কাউটস সদস্য, বিএনসিসি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন,গুণীজন এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।  জাতীয় বিপ্লবও সংহতি দিবসটি'র  ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তারা জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের গুরুত্বের ওপর আলোকপাত করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

৭'ই মার্চের ভাষণ বাংলাদেশকে স্বাধীন করেনি, করেছে বাংলাদেশের মানুষ নেতৃত্ব দিয়েছে জিয়াউর রহমান

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা