দৈনিক আলোকিত সলঙ্গা

গত আট মাসে জ্বালানি আমদানিতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে: বিদ্যুৎমন্ত্রী

রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভা। ছবি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, গত আট মাসে জ্বালানি আমদানিতে সরকারকে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে, যা জনগণেরই করের টাকা। সোলার ব্যবহার বাড়লে বৈদেশিক মুদ্রা ও সরকারের রাজস্ব সাশ্রয় হবে এবং সেই অর্থ দেশের অন্যান্য সামাজিক উন্নয়নে ব্যবহার করা সম্ভব হবে। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নমূলক কার্যক্রম বিষয়ে তদারকি ও সমন্বয়ের মতবিনময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, মিডিল ইস্ট বিশ্বের জ্বালানির সবচেয়ে বড় উৎস। সেখানে চলমান যুদ্ধ এবং বিভিন্ন বড় বড় রিফাইনারিতে ড্রোন হামলার কারণে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা সারা বিশ্বে একটি কৃত্রিম সংকট তৈরি করেছে। এই পরিস্থিতি মোকাবিলায় এশিয়া প্যাসিফিক, আসিয়ান এবং সেন্ট্রাল এশিয়ান দেশগুলোর সঙ্গে বিভিন্ন মিটিংয়ে জ্বালানি ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা হয়েছে। 

জ্বালানি সংকট উত্তরণে একমাত্র বিকল্প হিসেবে সোলার বা সৌরবিদ্যুৎ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ব্যাটারি ও প্যানেল বসিয়ে খুব সহজেই ঘরে ঘরে সোলার সিস্টেম চালু করা সম্ভব। এর ফলে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল আমদানির ওপর নির্ভরতা কমবে।

‘বেশি বেশি সোলার লাগান, কম কম বিদেশের ওপর নির্ভর করুন’—এই স্লোগানকে সামনে রেখে প্রকৃতি থেকে আলো নিয়ে সোলার আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে দেশকে অর্থনৈতিক ক্ষতি থেকে রক্ষা করার জন্য সবার সহযোগিতা কামনা করেন মন্ত্রী। 

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইকবাল হাসান মাহমুদ বলেন, মাদক যদি যুবসমাজকে গ্রাস করে, তবে জাতির ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। তাই মাদকের প্রভাব নিয়ন্ত্রণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের এমপি মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের এমপি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা পুলিশ সুপার মামুন অর রশিদ। 

এছাড়াও রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারগণ, আরএমপির বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যান্য সরকারি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

গত আট মাসে জ্বালানি আমদানিতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে: বিদ্যুৎমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা