ফ্যাশন দুনিয়ার অন্যতম বড় আয়োজন ‘হেয়ার এশিয়া’। দীর্ঘ বছর ধরে ফিলিপাইনে অনুষ্ঠিত হয়ে আসছে এই আয়োজন। এবার সেই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিচারকের আসনে বসছেন প্রখ্যাত বিউটি ও হেয়ার এক্সপার্ট কাজী কামরুল ইসলাম।
এশিয়ার সেরা মেকাপ আর্টিস্ট ও সেরা হেয়ার স্টাইলিস্ট নির্বাচন করতে হেয়ার এশিয়ার এবারের আসরে বিশ্বের ৮টি দেশের সদস্যদের নিয়ে গঠিত বিচারক প্যানেলে জায়গা করে নেয়ার পাশাপাশি প্রথম বাংলাদেশি হিসেবে ‘হেয়ার এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ও পেতে যাচ্ছেন তিনি।
ফ্যাশন অঙ্গনের এমন গুরুত্বপূর্ণ অর্জন নিয়ে এই শিল্পী বলেন,
এটা আসলেই আমার জীবনের অন্যতম সেরা অর্জন হতে চলেছে। তবে এই অর্জন আমার একার নয়, আমি হেয়ার এশিয়ার মতো আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করব যা পুরো দেশের জন্যই গর্বের বিষয়।
বিচারকের দায়িত্ব পালন ও পুরস্কার গ্রহণের পাশাপাশি আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া হেয়ার এশিয়ার মঞ্চেই কাজী কামরুল ইসলাম ঘোষণা করবেন তার নতুন বিগ ইভেন্টের। ব্লু বার্ড ইভেন্টস প্রেজেন্টস হেয়ার অ্যান্ড বিউটি এক্সপো ২০২৭ নামের এ জমকালো আয়োজন ঢাকাতে অনুষ্ঠিত হবে আগামী বছরের এপ্রিলে।
প্রসঙ্গত, হেয়ার এশিয়াতে এবার বিচারক হিসেবে অংশ নিলেও ২০১৯ সালে মায়ের অনুপ্রেরণায় এই প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়নের মুকুট জয় করেছিলেন কাজী কামরুল ইসলাম।

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন