রাজশাহীর বাঘায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর মেগা ফাইনাল।
আগামী ৮ নভেম্বর রোজ রবিবার দুপুর ২:০০ ঘটিকায় বাঘা উপজেলার মীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। আয়োজনে রয়েছে মীরগঞ্জ ন্যাশনাল ইউথ ক্লাব।
ফাইনালে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল- সেনবাগ সবুজ ক্লাব, নলডাঙ্গা, নাটোর বনাম কাটাখালী ফুটবল একাডেমি, রাজশাহী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আবু সাঈদ চাঁদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব হেলাল উদ্দিন রিয়াল, সভাপতি মনিগ্রাম ইউনিয়ন বিএনপি।
আয়োজক কমিটি জানায়, ফাইনাল খেলাকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সুষ্ঠু ও সুন্দরভাবে খেলা সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন তারা।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন