দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খুলনার রূপসায় জাতীয় যুব দিবস উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১ লা নভেম্বর সকালে খুলনার রূপসা উপজেলা অফিসার্স ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে একটি যুব র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল ইসলাম। সভা সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ারুল কুদ্দুস, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, আশিষ হালদার, দীপক বিশ্বাস, সত্য বিশ্বাস, সুপ্রভা বিশ্বাস, এ্যানি হালদার, মঈনুল হাসান, হাসিব সরদার, ইউনুস সরদার, ইউসুফ মারিয়ান প্রমুখ।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন