দৈনিক আলোকিত সলঙ্গা

যুবরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর নুরুল ইসলাম বুলবুল এমপি

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম বুলবুল। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং যুব উদ্যোক্তা ও আত্মকর্মীদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী পরিদর্শন করেন অতিথিরা। পরে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব ভবন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম বুলবুল বলেন, যুবরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে যুবসমাজকে দক্ষ, প্রশিক্ষিত ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। যুবকদের মাদক ও নেশার ভয়াবহ ছোবল থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে। যুবকরা যত বেশি প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন করবে, তত বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবে। যুবসমাজের মেধা, মনন ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়েই একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ যুবসমাজ। এই বিপুল যুবশক্তিকে যথাযথ প্রশিক্ষণ, শিক্ষা ও কর্মমুখী উদ্যোগের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। শুধু চাকরির প্রত্যাশী না হয়ে যুবকদের উদ্যোক্তা ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে এগিয়ে আসতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। মাদক, বাল্যবিবাহ ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে রক্ষা করে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, যুবসমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনা। এই শক্তিকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলা, সংস্কৃতি, শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে যুবকদের দূরে রাখতে পরিবার ও সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দক্ষতা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ যুবসমাজই দেশের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক স্বপন কুমার কর্মকার। এ সময় আরও বক্তব্য দেন নিরব সংস্থার নির্বাহী পরিচালক মুখলেসুর রহমান, প্রশিক্ষণার্থী মোসাঃ জুই খাতুন ও ফরিদ-উজ্জামান প্রমুখ। আলোচনা সভা শেষে ১২ জন যুব ও নারী উদ্যোক্তার মাঝে মোট ১৩ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রশিক্ষণ সনদ, নিবন্ধিত যুব সংগঠনগুলোর মধ্যে নিবন্ধন সনদ এবং সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব উদ্যোক্তা, প্রশিক্ষণার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

রোববার, ০১ নভেম্বর ২০২৬

যুবরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর নুরুল ইসলাম বুলবুল এমপি

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা