‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭খ্রি. (সিজন-২) হলো শিশুদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও উন্নয়নের একটি জাতীয় কর্মসূচি।
ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা এই প্রতিপাদ্য নিয়ে- সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়ন ভিত্তিক ইউনিয়নের রেজিষ্ট্রেশনকৃত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসার খেলোয়াড় বাছাই ও দলগঠন কার্যক্রম অংশ গ্রহণ অনুষ্ঠান করা হয়। উদ্বোধনকালে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মামুন খান নির্দেশনায় এবং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে,
রবিবার(১নভেম্বর-২০২৬ খ্রি.) সকাল ৯ টায় সিরাজগঞ্জ সদর উপজেলার ৫নং খোকশাবাড়ী ইউনিয়নের হাট বয়ড়া উচ্চ বিদ্যালয় ভেন্যু প্রাঙ্গণে- ইউনিয়নের রেজিষ্ট্রেশনকৃত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরখোকশাবাড়ী উচ্চ বিদ্যালয়, হিলফুল ফুজুল মর্ডান উচ্চ বিদ্যালয়, আজিজিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা, খোকশাবাড়ী সদর টেকনিক্যাল বিএম কারিগরি স্কুল , শালুয়াভিটা আলীম মাদ্রাসা শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে খেলাধূলার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের বাছাই করা হয়। হাটবয়ড়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ ওয়াজেদ আলী খেলা পরিচালনার দায়িত্ব ছিলেন।
এঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ৫ নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আব্দুল মান্নান। এসময়ে হাটবয়ড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসরাইল হোসেন। ইউনিয়ন বিএনপির নেতা আব্দুর রহিম মাস্টার, সুলতান মাহমুদ, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নাজমুল হুদা সহ স্থানীয় মাতব্বর, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মীরা, অন্যান্য দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, গুনীজন, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিজন-২ এর সংক্ষিপ্ত বিবরণঃ
বয়সসীমা: সাধারণ ইভেন্টের জন্য ১০–১৪ বছর (জন্মঃ ১ সেপ্টেম্বর ২০১২থেকে৩১ আগস্ট ২০১৬); দাবা ইভেন্টের জন্য ৮–১৪ বছর (জন্ম: ১ সেপ্টেম্বর ২০১২ থেকে ৩১ আগস্ট ২০১৮)।
ইভেন্টসমূহঃ- মোট ১০টি ইভেন্ট— ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল এবং টেবিল টেনিস (একজন খেলোয়াড় সর্বোচ্চ ২টি ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন)।
স্তরসমূহ: ৪টি স্তরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়— উপজেলা, জেলা, অঞ্চল (১০টি অঞ্চল) এবং জাতীয় স্তর। পুরস্কার ও সুযোগঃ মেডেল, ট্রফি, সনদ এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে বলে জানা যায় ।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন