দৈনিক আলোকিত সলঙ্গা

লালপুরের কৃতি সন্তান রায়হান পেলেন ‘জাতীয় যুব পুরস্কার-২০২৬’

জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে সফল আত্মকর্মী ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে ‘জাতীয় যুব পুরস্কার-২০২৬’ পেয়েছেন নাটোরের লালপুর উপজেলার আব্দুল মোত্তালেব রায়হান।

​রবিবার (১ নভেম্বর) রাজধানীতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী আব্দুল মোত্তালেব রায়হানের হাতে এ সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

​পুরস্কারপ্রাপ্ত আব্দুল মোত্তালেব রায়হান লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মজিবর রহমানের ছেলে। আত্মকর্মসংস্থান সৃষ্টি ও সফল উদ্যোগের পাশাপাশি তিনি লালপুর উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

​তাঁর এই জাতীয় পর্যায়ের গৌরবময় অর্জনে লালপুরের সুশীল সমাজ, সাংবাদিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও উল্লাসের আবহ সৃষ্টি হয়েছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

​নিজের অনুভূতি ব্যক্ত করে আব্দুল মোত্তালেব রায়হান বলেন, "এই অর্জন শুধু আমার একার নয়, এটি সমগ্র লালপুরবাসীর। এই পুরস্কার আমাকে ভবিষ্যতে আরও বড় পরিসরে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও সমাজসেবামূলক কাজে আত্মনিয়োগ করতে অনুপ্রাণিত করবে।"

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

রোববার, ০১ নভেম্বর ২০২৬

লালপুরের কৃতি সন্তান রায়হান পেলেন ‘জাতীয় যুব পুরস্কার-২০২৬’

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে সফল আত্মকর্মী ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে ‘জাতীয় যুব পুরস্কার-২০২৬’ পেয়েছেন নাটোরের লালপুর উপজেলার আব্দুল মোত্তালেব রায়হান।

​রবিবার (১ নভেম্বর) রাজধানীতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী আব্দুল মোত্তালেব রায়হানের হাতে এ সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

​পুরস্কারপ্রাপ্ত আব্দুল মোত্তালেব রায়হান লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মজিবর রহমানের ছেলে। আত্মকর্মসংস্থান সৃষ্টি ও সফল উদ্যোগের পাশাপাশি তিনি লালপুর উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

​তাঁর এই জাতীয় পর্যায়ের গৌরবময় অর্জনে লালপুরের সুশীল সমাজ, সাংবাদিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও উল্লাসের আবহ সৃষ্টি হয়েছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

​নিজের অনুভূতি ব্যক্ত করে আব্দুল মোত্তালেব রায়হান বলেন, "এই অর্জন শুধু আমার একার নয়, এটি সমগ্র লালপুরবাসীর। এই পুরস্কার আমাকে ভবিষ্যতে আরও বড় পরিসরে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও সমাজসেবামূলক কাজে আত্মনিয়োগ করতে অনুপ্রাণিত করবে।"

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা