জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে সফল আত্মকর্মী ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে ‘জাতীয় যুব পুরস্কার-২০২৬’ পেয়েছেন নাটোরের লালপুর উপজেলার আব্দুল মোত্তালেব রায়হান।
রবিবার (১ নভেম্বর) রাজধানীতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী আব্দুল মোত্তালেব রায়হানের হাতে এ সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্ত আব্দুল মোত্তালেব রায়হান লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মজিবর রহমানের ছেলে। আত্মকর্মসংস্থান সৃষ্টি ও সফল উদ্যোগের পাশাপাশি তিনি লালপুর উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁর এই জাতীয় পর্যায়ের গৌরবময় অর্জনে লালপুরের সুশীল সমাজ, সাংবাদিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও উল্লাসের আবহ সৃষ্টি হয়েছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
নিজের অনুভূতি ব্যক্ত করে আব্দুল মোত্তালেব রায়হান বলেন, "এই অর্জন শুধু আমার একার নয়, এটি সমগ্র লালপুরবাসীর। এই পুরস্কার আমাকে ভবিষ্যতে আরও বড় পরিসরে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও সমাজসেবামূলক কাজে আত্মনিয়োগ করতে অনুপ্রাণিত করবে।"