দৈনিক আলোকিত সলঙ্গা

রায়গঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

সিরাজগঞ্জের রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। আজ রোববার দিবসটি উপলক্ষে যুব র‌্যালি, আলোচনা সভা,ঋণের চেক ও সনদপত্র বিতরণ এবং গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ,তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় যুবকদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হতে উৎসাহিত করার লক্ষ্যে ঋণের চেক, সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়। এ ধরনের উদ্যোগের মাধ্যমে যুবসমাজের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

রোববার, ০১ নভেম্বর ২০২৬

রায়গঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। আজ রোববার দিবসটি উপলক্ষে যুব র‌্যালি, আলোচনা সভা,ঋণের চেক ও সনদপত্র বিতরণ এবং গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ,তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় যুবকদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হতে উৎসাহিত করার লক্ষ্যে ঋণের চেক, সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়। এ ধরনের উদ্যোগের মাধ্যমে যুবসমাজের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা