দৈনিক আলোকিত সলঙ্গা

কাজিপুরে রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ এক যুবক গ্রেফতার

 সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি রিভলবার, ৩ রাউন্ড তাজা গুলি ও একটি মোটরসাইকেলসহ মো: নাসিম হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেফতার  করেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার গান্ধাইল  ইউনিয়নের সীমান্তবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত নাসিম হোসেন সিরাজগঞ্জ সদরের কুড়ালিয়া গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, কাজিপুর থানা পুলিশের একটি দল সীমান্ত বাজার এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্ট তামিল ডিউটিতে নিয়োজিত ছিল। গভীর রাতে ওই এলাকার সড়কে একটি নিয়মিত চেকপোস্ট স্থাপন করে পুলিশ তল্লাশি শুরু করে। রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার সংকেত দিলে পেছনে থাকা আরোহী দ্রুত লাফিয়ে নেমে দৌড়ে পালিয়ে যায়। তবে চালকের আসনে থাকা নাসিম হোসেনকে তাৎক্ষণিক ভাবে পুলিশ আটকে সক্ষম হয়। 

পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে নাসিমের দেহ তল্লাশি করে তার কোমরের বাম পাশে গোঁজা অবস্থায় ১টি ৯ ইঞ্চি দৈর্ঘ্যের রিভলবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের ব্যারেলে ইংরেজিতে BARMA খোদাই করা রয়েছে এবং এর ম্যাগাজিনে ৩ রাউন্ড তাজা গুলি লোড করা ছিল। এ সময় তাদের ব্যবহৃত ইয়ামাহা এফজেড-এস ভার্সন৩ মোটরসাইকেলটিও জব্দ করা হয়। 

কাজিপুর থানা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় গ্রেফতারকৃত নাসিম ও পলাতক আসামির বিরুদ্ধে কাজিপুর থানায় ১৮৭৮ সালের দ্য আর্মস অ্যাক্ট (অস্ত্র আইন) এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতার  পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

কাজিপুরে রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ এক যুবক গ্রেফতার

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

 সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি রিভলবার, ৩ রাউন্ড তাজা গুলি ও একটি মোটরসাইকেলসহ মো: নাসিম হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেফতার  করেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার গান্ধাইল  ইউনিয়নের সীমান্তবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত নাসিম হোসেন সিরাজগঞ্জ সদরের কুড়ালিয়া গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, কাজিপুর থানা পুলিশের একটি দল সীমান্ত বাজার এলাকায় মাদক ও অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্ট তামিল ডিউটিতে নিয়োজিত ছিল। গভীর রাতে ওই এলাকার সড়কে একটি নিয়মিত চেকপোস্ট স্থাপন করে পুলিশ তল্লাশি শুরু করে। রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার সংকেত দিলে পেছনে থাকা আরোহী দ্রুত লাফিয়ে নেমে দৌড়ে পালিয়ে যায়। তবে চালকের আসনে থাকা নাসিম হোসেনকে তাৎক্ষণিক ভাবে পুলিশ আটকে সক্ষম হয়। 

পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে নাসিমের দেহ তল্লাশি করে তার কোমরের বাম পাশে গোঁজা অবস্থায় ১টি ৯ ইঞ্চি দৈর্ঘ্যের রিভলবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের ব্যারেলে ইংরেজিতে BARMA খোদাই করা রয়েছে এবং এর ম্যাগাজিনে ৩ রাউন্ড তাজা গুলি লোড করা ছিল। এ সময় তাদের ব্যবহৃত ইয়ামাহা এফজেড-এস ভার্সন৩ মোটরসাইকেলটিও জব্দ করা হয়। 

কাজিপুর থানা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় গ্রেফতারকৃত নাসিম ও পলাতক আসামির বিরুদ্ধে কাজিপুর থানায় ১৮৭৮ সালের দ্য আর্মস অ্যাক্ট (অস্ত্র আইন) এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতার  পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা