দৈনিক আলোকিত সলঙ্গা

রায়গঞ্জে ইটভাটা মালিক সমিতির নির্বাচন: আবু হানিফ সভাপতি, জুবায়ের সম্পাদক, ফরিদুল সাংগঠনিক

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতি'র নির্বাচনে সভাপতি পদে মো. আবু হানিফ খান এবং সাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক খান জুবায়ের নির্বাচিত হয়েছেন। 

মঙ্গলবার (২৭ অক্টোবর-২০২৬খ্রি.) সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে মোট ৫১'জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। উৎসবমুখর পরিবেশে সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করা হয়। পরে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান কর্মকর্তা ও সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুল মোত্তালেব শেখ।

সভাপতি পদে চেয়ার প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে মোঃ আবু হানিফ খান ৩১'ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোমবাতি প্রতীকের মো. আইয়ুব আলী মন্ডল পেয়েছেন ২০'ভোট।

সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আনারস প্রতীকের মো. ওমর ফারুক খান জুবায়ের ২৬'ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ইট প্রতীকের মো. রফিকুল ইসলাম পেয়েছেন ২৫'ভোট। ফলে মাত্র এক ভোটের ব্যবধানে নির্ধারিত হয় এ পদে জয়-পরাজয়।

এদিকে সাংগঠনিক সম্পাদক পদে ফুটবল প্রতীকে মোঃ ফরিদুল ইসলাম ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী চিমনি প্রতীকের মোঃ ইমরান হোসেন পেয়েছেন ২৪ ভোট।

অন্যদিকে, সহ-সভাপতি পদে মোঃ আব্দুল হালিম খান এবং অর্থ সম্পাদক পদে মোঃ রবিউল আলম রেজা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।নির্বাচন ঘিরে সকাল থেকেই ভোটকেন্দ্রে ইটভাটা মালিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটগ্রহণ থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত পুরো কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

নির্বাচন চলাকালে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ও সাবেক ভিপি মোঃ আয়নুল হক ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় থানা-পুলিশের সদস্য, স্থানীয় বিএনপির নেতাকর্মী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

রায়গঞ্জে ইটভাটা মালিক সমিতির নির্বাচন: আবু হানিফ সভাপতি, জুবায়ের সম্পাদক, ফরিদুল সাংগঠনিক

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতি'র নির্বাচনে সভাপতি পদে মো. আবু হানিফ খান এবং সাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক খান জুবায়ের নির্বাচিত হয়েছেন। 

মঙ্গলবার (২৭ অক্টোবর-২০২৬খ্রি.) সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে মোট ৫১'জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। উৎসবমুখর পরিবেশে সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করা হয়। পরে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান কর্মকর্তা ও সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুল মোত্তালেব শেখ।

সভাপতি পদে চেয়ার প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে মোঃ আবু হানিফ খান ৩১'ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোমবাতি প্রতীকের মো. আইয়ুব আলী মন্ডল পেয়েছেন ২০'ভোট।

সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আনারস প্রতীকের মো. ওমর ফারুক খান জুবায়ের ২৬'ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ইট প্রতীকের মো. রফিকুল ইসলাম পেয়েছেন ২৫'ভোট। ফলে মাত্র এক ভোটের ব্যবধানে নির্ধারিত হয় এ পদে জয়-পরাজয়।

এদিকে সাংগঠনিক সম্পাদক পদে ফুটবল প্রতীকে মোঃ ফরিদুল ইসলাম ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী চিমনি প্রতীকের মোঃ ইমরান হোসেন পেয়েছেন ২৪ ভোট।

অন্যদিকে, সহ-সভাপতি পদে মোঃ আব্দুল হালিম খান এবং অর্থ সম্পাদক পদে মোঃ রবিউল আলম রেজা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।নির্বাচন ঘিরে সকাল থেকেই ভোটকেন্দ্রে ইটভাটা মালিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটগ্রহণ থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত পুরো কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

নির্বাচন চলাকালে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ও সাবেক ভিপি মোঃ আয়নুল হক ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় থানা-পুলিশের সদস্য, স্থানীয় বিএনপির নেতাকর্মী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭১১৪৫৪০১৮, ০১৮১১১৯৭৮৪১ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা