দৈনিক আলোকিত সলঙ্গা

আলফাডাঙ্গায় আগুনে পুড়ল ৮ পাটের গুদাম, ক্ষতি ২ কোটি টাকা।

ফরিদপুরের আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি পাটের গুদামসহ কয়েকটি দোকান পুড়ে গেছে। আগুনে গুদামগুলোতে মজুত প্রায় তিন হাজার মণ পাট ও অন্যান্য মালামাল পুড়ে যাওয়ার দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তাঁদের হিসাবে, এ ঘটনায় প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাজারের একটি পাটের গুদামে প্রথম আগুন দেখা যায়। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের গুদাম ও দোকানে ছড়িয়ে পড়ে। এতে আটটি পাটের গুদাম, একটি চায়ের দোকান ও দুটি কাঁচামালের দোকান ক্ষতিগ্রস্ত হয়। আগুনের তীব্রতায় গুদামে থাকা বিপুল পরিমাণ পাটসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাসুদ মন্ডল, ইমরুল ফকির ও সাবেক ইউপি সদস্য ফিরোজের দাবি, আগুনে প্রায় তিন হাজার মণ পাট পুড়ে গেছে। গুদাম ও দোকানের মালামাল মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা।

বাজারের ব্যবসায়ী কাশেম মন্ডল বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি পাটের গুদামে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে তা দ্রুত আশপাশের গুদাম ও দোকানে ছড়িয়ে পড়ে। এতে বিপুল পরিমাণ পাট নষ্ট হয়েছে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সোহেল রানা বলেন, খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগেই বেশ কয়েকটি গুদাম ও দোকান পুড়ে যায়। কিছু মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

এ অগ্নিকাণ্ডে ফলিয়া বাজারের পাট ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। মজুত পাট ও দোকানের মালামাল হারিয়ে ব্যবসা চালিয়ে নেওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা। ক্ষতি কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

রোববার, ২৫ অক্টোবর ২০২৬

আলফাডাঙ্গায় আগুনে পুড়ল ৮ পাটের গুদাম, ক্ষতি ২ কোটি টাকা।

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭১১৪৫৪০১৮, ০১৮১১১৯৭৮৪১ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা