ডেঙ্গু প্রতিরোধ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিশেষ কর্মসূচি দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান-২০২৬খ্রি. অংশ হিসাবে সিরাজগঞ্জে পরিচালনা করা হয়। সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও সিরাজগঞ্জ পৌরসভার উদ্যোগে-
শনিবার (২৪ অক্টোবর-২০২৬খ্রি.) সকাল হতে দিনব্যাপী সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশন এলাকায় ও স্মৃতিস্তম্ভে ডেঙ্গু প্রতিরোধে ও পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন করেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম। এসময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহাদাত হুসেইন, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ, সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম রফিক, পৌরসভার কনজারভেসি ইন্সপেক্টর রাশেদুল হাসান শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমকালে-সিরাজগঞ্জ পৌরসভার পৌর কর্মচারী ইউনিয়ন সাবেক সভাপতি মোঃ আব্দুল হান্নান খান, বর্তমান সভাপতি মোঃ আব্দুল লতিফ দুলাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্টেট জানান যে, সিরাজগঞ্জ জনগণের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা, পরিস্কার-পরিচ্ছন্ন জেলা ও শহর সৃজন ও ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সপ্তাহের প্রতি শনিবার এই বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা জুড়ে এ অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, আমাদের পারিপার্শ্বিক পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের প্রাদুর্ভাব কমে আসবে। মানুষের স্বাস্থ্য ও জীবনযাত্রার মান উন্নত হবে। তিনি জেলাবাসীকে নিজ নিজ বাসা, বাড়ি ও দোকানপাটের আশ-পাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হুসেইন বলেন, সিরাজগঞ্জ পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান চলমান রয়েছে। পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা প্রতিদিন কঠোর পরিশ্রমের মাধ্যমে পৌর এলাকা পরিচ্ছন্ন রাখতে কাজ করছেন।

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন