দৈনিক আলোকিত সলঙ্গা

লালপুরে গ্রাম পুলিশের সাপ্তাহিক হাজিরা প্যারেড অনুষ্ঠিত: অসামাজিক কার্যকলাপ ও অপরাধ দমনে ওসির বিশেষ নির্দেশনা

নাটোরের লালপুর থানা চত্বরে উপজেলার ১০টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের অংশগ্রহণে সাপ্তাহিক হাজিরা প্যারেড ও দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) সকাল ১১:৩০ ঘটিকায় লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর উপস্থিতিতে এ প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সকল গ্রাম পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

​প্যারেড পরিদর্শন ও হাজিরা গ্রহণ শেষে অফিসার ইনচার্জ গ্রাম পুলিশ সদস্যদের আইন-শৃঙ্খলা রক্ষা ও তথ্য আদান-প্রদানে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। তিনি নির্দেশ দেন যে, নিজ নিজ এলাকায় যেকোনো ধরনের অসামাজিক কার্যকলাপ, দুর্ঘটনা কিংবা চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের খবর পাওয়া মাত্রই দ্রুত থানা পুলিশকে অবহিত করতে হবে।

​এ সময় এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনে থানা পুলিশ ও গ্রাম পুলিশের সমন্বিত উদ্যোগকে আরও বেগবান করার ওপর জোর দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

লালপুরে গ্রাম পুলিশের সাপ্তাহিক হাজিরা প্যারেড অনুষ্ঠিত: অসামাজিক কার্যকলাপ ও অপরাধ দমনে ওসির বিশেষ নির্দেশনা

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

নাটোরের লালপুর থানা চত্বরে উপজেলার ১০টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের অংশগ্রহণে সাপ্তাহিক হাজিরা প্যারেড ও দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) সকাল ১১:৩০ ঘটিকায় লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর উপস্থিতিতে এ প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সকল গ্রাম পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

​প্যারেড পরিদর্শন ও হাজিরা গ্রহণ শেষে অফিসার ইনচার্জ গ্রাম পুলিশ সদস্যদের আইন-শৃঙ্খলা রক্ষা ও তথ্য আদান-প্রদানে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। তিনি নির্দেশ দেন যে, নিজ নিজ এলাকায় যেকোনো ধরনের অসামাজিক কার্যকলাপ, দুর্ঘটনা কিংবা চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের খবর পাওয়া মাত্রই দ্রুত থানা পুলিশকে অবহিত করতে হবে।

​এ সময় এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনে থানা পুলিশ ও গ্রাম পুলিশের সমন্বিত উদ্যোগকে আরও বেগবান করার ওপর জোর দেওয়া হয়।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭১১৪৫৪০১৮, ০১৮১১১৯৭৮৪১ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা