নাটোরের লালপুর থানা চত্বরে উপজেলার ১০টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের অংশগ্রহণে সাপ্তাহিক হাজিরা প্যারেড ও দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) সকাল ১১:৩০ ঘটিকায় লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর উপস্থিতিতে এ প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সকল গ্রাম পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
প্যারেড পরিদর্শন ও হাজিরা গ্রহণ শেষে অফিসার ইনচার্জ গ্রাম পুলিশ সদস্যদের আইন-শৃঙ্খলা রক্ষা ও তথ্য আদান-প্রদানে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। তিনি নির্দেশ দেন যে, নিজ নিজ এলাকায় যেকোনো ধরনের অসামাজিক কার্যকলাপ, দুর্ঘটনা কিংবা চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের খবর পাওয়া মাত্রই দ্রুত থানা পুলিশকে অবহিত করতে হবে।
এ সময় এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনে থানা পুলিশ ও গ্রাম পুলিশের সমন্বিত উদ্যোগকে আরও বেগবান করার ওপর জোর দেওয়া হয়।