দৈনিক আলোকিত সলঙ্গা

বড়তারায় ধর্মীয় সম্প্রীতি ও উন্নয়নের বার্তা নিয়ে নুরুল ইসলামের মোটরসাইকেল শো ডাউন ও পূজা মন্ডপ পরিদর্শন

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বড়তারা ইউনিয়নে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যের এক অনন্য নজির স্থাপন করেছেন বড়তারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. নুরুল ইসলাম। পূজার আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সকল ধর্মের মানুষের পাশে থাকার বার্তা দিতেই তিনি ইউনিয়নের ১১টি পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং প্রতিটি পূজা কমিটির হাতে নিজস্ব অর্থায়নে আর্থিক অনুদান তুলে দেন। একই সাথে ইউনিয়ন জুড়ে প্রায়  ৩০০টি মোটরসাইকেলের বিশাল শো ডাউনের মাধ্যমে রাজনৈতিক মাঠেও সরব উপস্থিতি জানান দেন তিনি। 

সোমবার (১৯ অক্টোবর)বিকাল ৪ টায় মাটিঘর থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে প্রায় ৬৩০ জন নেতাকর্মী ও স্থানীয় জনতা অংশগ্রহণ করেন। মোটরসাইকেল শোভাযাত্রাটি মাটিঘর থেকে যাত্রা শুরু করে ছোটতারা, হোপ, পাঠানপাড়া, খাড়িতা, নওটিকা, তাউশারা, ভুতপাড়া, বড়তারা, নিশ্চিন্তা ও শিশি গ্রাম প্রদক্ষিণ করে পুনরায় মাটিঘরে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মুখে ছিল সম্প্রীতি ও উন্নয়নের স্লোগান। শো ডাউন এর ভেতর দিয়ে  নুরুল ইসলাম একে একে ইউনিয়নের ১১টি পূজা মন্ডপ পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং পূজা যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হয় সে বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন। প্রতিটি মন্ডপের পূজা কমিটির হাতে তিনি নগদ আর্থিক অনুদান প্রদান করেন। এছাড়াও বেশ কয়েকটি মন্ডপে পূজায় আগত ভক্তদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয় যা পূজারীদের মাঝে বাড়তি আনন্দের সঞ্চার করে। 

মন্ডপ পরিদর্শনকালে পূজা কমিটির একাধিক সভাপতি ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন নুরুল ইসলাম শুধু পূজার সময় নয়, সারা বছরই হিন্দু সম্প্রদায়ের পাশে থাকেন। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ড এবং যেকোনো প্রয়োজনে তাকে পাশে পাওয়া যায়। তারা আগামী দিনেও এমন জনপ্রতিনিধিকে পাশে চান বলে উল্লেখ করেন। নুরুল ইসলাম এসময় বলেন ধর্ম যার যার উৎসব সবার। সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎসবমুখর পরিবেশ বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব। তিনি আরও বলেন নির্বাচিত হলে বড়তারা ইউনিয়নের সকল ধর্মের মানুষের জন্য সমানভাবে উন্নয়ন করবেন এবং কোনো বৈষম্য রাখবেন না। 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্যানেল চেয়ারম্যান থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নুরুল ইসলামের এই কর্মসূচি ছিল একটি সুসংগঠিত শক্তি প্রদর্শন। ধর্মীয় সম্প্রীতির বার্তার পাশাপাশি উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি ইতোমধ্যেই ইউনিয়নবাসীর মনে জায়গা করে নিয়েছেন। বড়তারার এই আয়োজন প্রমাণ করে রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, মানুষের পাশে থেকে সম্প্রীতি ও উন্নয়নের জন্যও হতে পারে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বড়তারায় ধর্মীয় সম্প্রীতি ও উন্নয়নের বার্তা নিয়ে নুরুল ইসলামের মোটরসাইকেল শো ডাউন ও পূজা মন্ডপ পরিদর্শন

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭১১৪৫৪০১৮, ০১৮১১১৯৭৮৪১ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা