দৈনিক আলোকিত সলঙ্গা

কালিগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাওছার আজিজ

 ধর্মীয় সম্প্রীতি ও সাম্প্রদায়িক মেল বন্ধনে

শারদীয় দুর্গাপূজা উদযাপনে কালীগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাওছার আজিজ। 

সোমবার (১৯ অক্টোবর) বিকাল থেকে রাত পর্যন্ত তিনি উপজেলার নলতা কালিমাতা মন্দির সহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন এবং মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার, কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ  শেখ শাহিনুর রহমান শাহিন, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান পাড় এবং মন্দির পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।

এরপর জেলা প্রশাসক উপজেলার তারালি ইউনিয়নের আমিয়ান দুর্গামন্দির ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গোবিন্দকাটি দুর্গামন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার সার্বিক পূজা ও নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজামণ্ডপ গুলোর পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের গুরুত্ব তুলে ধরে তিনি সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ পূজার সার্বিক আয়োজন, প্রস্তুতি ও ব্যবস্থাপনা সম্পর্কে জেলা প্রশাসকসহ উপস্থিত কর্মকর্তাদের অবহিত করেন।

ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন শেষ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

কালিগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাওছার আজিজ

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

 ধর্মীয় সম্প্রীতি ও সাম্প্রদায়িক মেল বন্ধনে

শারদীয় দুর্গাপূজা উদযাপনে কালীগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাওছার আজিজ। 

সোমবার (১৯ অক্টোবর) বিকাল থেকে রাত পর্যন্ত তিনি উপজেলার নলতা কালিমাতা মন্দির সহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন এবং মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার, কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ  শেখ শাহিনুর রহমান শাহিন, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান পাড় এবং মন্দির পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।

এরপর জেলা প্রশাসক উপজেলার তারালি ইউনিয়নের আমিয়ান দুর্গামন্দির ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গোবিন্দকাটি দুর্গামন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার সার্বিক পূজা ও নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজামণ্ডপ গুলোর পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের গুরুত্ব তুলে ধরে তিনি সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ পূজার সার্বিক আয়োজন, প্রস্তুতি ও ব্যবস্থাপনা সম্পর্কে জেলা প্রশাসকসহ উপস্থিত কর্মকর্তাদের অবহিত করেন।

ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন শেষ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭১১৪৫৪০১৮, ০১৮১১১৯৭৮৪১ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা