রাজশাহীর বাঘা উপজেলা থেকে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আয়োজিত ঐতিহ্যবাহী লালন মেলার উদ্দেশ্যে যাত্রা করেছেন স্থানীয় পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
যাত্রাকালে নেতাকর্মীদের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ঐতিহ্য ও সংস্কৃতির মিলনমেলা হিসেবে পরিচিত সাঁইজির স্মরণে আয়োজিত এই মেলায় অংশ নিতে বাঘার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও শিক্ষক সমাজের প্রতিনিধিরা যৌথভাবে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি জহরুল হক টনিজ, ৬ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি মো. টুটুল আলী, ১ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আব্দুস সালাম, শিক্ষাবিদ ও বিএনপি নেতা বজলুর রহমান, শিক্ষক মোস্তাফিজুর রহমান এটম, শিক্ষক মোখলেসুর রহমান, রাজনীতিবিদ বজলুর রহমান, মোহাম্মদ জাহিদ, মো. আফেজ উদ্দিন, কাউসার আহমেদ সবুজ, শিক্ষক মোহাম্মদ রিপন, ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আসিফ আব্দুল্লাহ শান্ত এবং রাজিব আহমেদ সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
যাত্রাটির সার্বিক সৌজন্যে ছিলেন সুজন, মিজান ও ব্যারিস্টার শামসু জোহা। নেতৃবৃন্দ জানান, লালন শাহের অসাম্প্রদায়িক চেতনা ও মানবধর্মের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই তাঁদের এই সফর।

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন