দৈনিক আলোকিত সলঙ্গা

সিরাজগঞ্জ জেলার সনাতন ধর্মাবলম্বীদের ৫৫১টি পূজামন্ডপের জন্য শুভেচ্ছা উপহারের চেক প্রদান করেছে- সিরাজগঞ্জ জেলা পরিষদ

সনাতন (হিন্দু) ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়  দুর্গা পুজা  উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলার ৫৫১'টি পূজামণ্ডপের জন্য  শুভেচ্ছা উপহারের চেক প্রদান করা  হয়েছে। সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে-

রবিবার (১৮ অক্টোবর)  বিকেলে সিরাজগঞ্জ  জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে শুভেচ্ছা উপহারের চেক প্রদান অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম শাহীন এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  বক্তব্যে রাখেন এবং চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও  সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সভাপতি রুমানা মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফসানা ইয়াসমিন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট বিএনপি'র নির্বাহী কমিটি'র সদস্য ও জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ  সাইদুর রহমান বাচ্চু,  সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির  সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, জেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক  ভিপি শ্রী  অমর কৃষ্ণ দাস, সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু প্রমুখ।

এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি খ.ম. রকিবুল হাসান রতন, জাহাঙ্গীর হোসেন সেলিম ভূঁইয়া, যুগ্ন-সম্পাদক মোঃ লিয়াকত আলী খাঁন, আবু হেনা মোস্তাফা নোমান আলাল, সাব্বির হোসেন ভুঁইয়া সাফী সহ অন্যান্য নেতৃবৃন্দ, জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান শেষে সিরাজগঞ্জ জেলার প্রতিটি মণ্ডপে দশ হাজার টাকার চেক এবং সিরাজগঞ্জ জেলার ৫৫১'টি পূজামণ্ডপে ৫৫,১০,০০০/-টাকার চেক প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জ জেলার সনাতন ধর্মাবলম্বীদের ৫৫১টি পূজামন্ডপের জন্য শুভেচ্ছা উপহারের চেক প্রদান করেছে- সিরাজগঞ্জ জেলা পরিষদ

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সনাতন (হিন্দু) ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়  দুর্গা পুজা  উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলার ৫৫১'টি পূজামণ্ডপের জন্য  শুভেচ্ছা উপহারের চেক প্রদান করা  হয়েছে। সিরাজগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে-

রবিবার (১৮ অক্টোবর)  বিকেলে সিরাজগঞ্জ  জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে শুভেচ্ছা উপহারের চেক প্রদান অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম শাহীন এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  বক্তব্যে রাখেন এবং চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও  সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সভাপতি রুমানা মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফসানা ইয়াসমিন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট বিএনপি'র নির্বাহী কমিটি'র সদস্য ও জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ  সাইদুর রহমান বাচ্চু,  সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির  সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, জেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক  ভিপি শ্রী  অমর কৃষ্ণ দাস, সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু প্রমুখ।

এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি খ.ম. রকিবুল হাসান রতন, জাহাঙ্গীর হোসেন সেলিম ভূঁইয়া, যুগ্ন-সম্পাদক মোঃ লিয়াকত আলী খাঁন, আবু হেনা মোস্তাফা নোমান আলাল, সাব্বির হোসেন ভুঁইয়া সাফী সহ অন্যান্য নেতৃবৃন্দ, জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান শেষে সিরাজগঞ্জ জেলার প্রতিটি মণ্ডপে দশ হাজার টাকার চেক এবং সিরাজগঞ্জ জেলার ৫৫১'টি পূজামণ্ডপে ৫৫,১০,০০০/-টাকার চেক প্রদান করা হয়।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭১১৪৫৪০১৮, ০১৮১১১৯৭৮৪১ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা