দৈনিক আলোকিত সলঙ্গা

লালপুর ও বাগাতিপাড়ায় ভূমিহীন সংগঠনের ৪৫ বছর পূর্তি উদযাপন​ "

নাটোরে ভূমিহীন সংগঠনের ৪৫ বছরের আন্দোলন-সংগ্রাম উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।​গত ১৭ অক্টোবর লালপুর ও বাগাতিপাড়া ভূমিহীন আঞ্চলিক কমিটির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।​অনুষ্ঠানে লালপুর ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং বাগাতিপাড়ার ভূমিহীন নেতা ইসমাইল হোসেনের সঞ্চালনায় দুই উপজেলার ভূমিহীন নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নিজেরা করি’র অঞ্চল সমন্বয়ক জাহাঙ্গীর আলম।​বক্তারা বলেন, দীর্ঘ ৪৫ বছর ধরে ভূমিহীন ও সুবিধাবঞ্চিত মানুষের ভূমির অধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় এ সংগঠন নিরলসভাবে সংগ্রাম চালিয়ে আসছে। বক্তারা সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং সমাজ থেকে বাল্যবিবাহ বন্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।​আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গান, নৃত্য, কবিতা আবৃত্তি এবং সামাজিক সচেতনতামূলক গণনাটক পরিবেশিত হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

লালপুর ও বাগাতিপাড়ায় ভূমিহীন সংগঠনের ৪৫ বছর পূর্তি উদযাপন​ "

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

নাটোরে ভূমিহীন সংগঠনের ৪৫ বছরের আন্দোলন-সংগ্রাম উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।​গত ১৭ অক্টোবর লালপুর ও বাগাতিপাড়া ভূমিহীন আঞ্চলিক কমিটির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।​অনুষ্ঠানে লালপুর ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং বাগাতিপাড়ার ভূমিহীন নেতা ইসমাইল হোসেনের সঞ্চালনায় দুই উপজেলার ভূমিহীন নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নিজেরা করি’র অঞ্চল সমন্বয়ক জাহাঙ্গীর আলম।​বক্তারা বলেন, দীর্ঘ ৪৫ বছর ধরে ভূমিহীন ও সুবিধাবঞ্চিত মানুষের ভূমির অধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় এ সংগঠন নিরলসভাবে সংগ্রাম চালিয়ে আসছে। বক্তারা সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং সমাজ থেকে বাল্যবিবাহ বন্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।​আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গান, নৃত্য, কবিতা আবৃত্তি এবং সামাজিক সচেতনতামূলক গণনাটক পরিবেশিত হয়।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭১১৪৫৪০১৮, ০১৮১১১৯৭৮৪১ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা