দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণমাধ্যমের অগ্রযাত্রা, সাংবাদিকতার বিকাশ এবং পেশাগত দায়িত্ব পালনে অবদানের স্বীকৃতিস্বরূপ
এ, জেড, এম ওবায়দুর রহমানকে
সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় দৈনিক মাতৃজগত পরিবারের সদস্য, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন।
সম্মাননা স্মারক প্রদানকালে আয়োজকরা বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়, বরং সমাজের অসংগতি তুলে ধরা, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার একটি দায়িত্বশীল পেশা। পেশাগত নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে এ ধরনের সম্মাননা সাংবাদিকদের আরও উৎসাহিত করবে।
সম্মাননা স্মারক পেয়ে এ. জেড. এম. ওবায়দুর রহমান সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ স্বীকৃতি তাঁর পেশাগত দায়িত্ব পালনে নতুন অনুপ্রেরণা জোগাবে। ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, গণমাধ্যমের উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
দৈনিক মাতৃজগতের ২৩ বছরের পথচলায় সংশ্লিষ্ট সকল সাংবাদিক, পাঠক, শুভানুধ্যায়ী ও সহযোগীদের অবদান স্মরণ করে অনুষ্ঠানে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন