দৈনিক আলোকিত সলঙ্গা

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে ‘ মুক্তিযুদ্ধের প্রজন্ম পরিচিতি ও মতবিনিময় সভা

স্বাধীনতা-সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখন্ডতা ও জাতীয়তাবাদের চেতনা জাগ্রত রাখাই আমাদের অঙ্গীকার এই প্রতিপাদ্য ও আদর্শকে ধারণ করে ঠাকুরগাঁওয়ে নবগঠিত 'বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম' সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক কনফারেন্স রুমে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, ঠাকুরগাঁও জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সংগঠনটির জেলা আহ্বায়ক আহমেদুর রহমান কাজলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্ম অহবায়ক রাশিদুজ্জামান মলয়, সাইদা আফরোজা চৌধুরী পুতুল এবং সদস্য সচিব হায়দারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনের সুপারিশক্রমে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’-এর কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী ইশরাক হোসেন এবং সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টি কর্তৃক অনুমোদিত ৭১ সদস্যবিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটির সদস্যদের এ সভায় আনুষ্ঠানিকভাবে পরিচিতি দেয়া হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে ‘ মুক্তিযুদ্ধের প্রজন্ম পরিচিতি ও মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

স্বাধীনতা-সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখন্ডতা ও জাতীয়তাবাদের চেতনা জাগ্রত রাখাই আমাদের অঙ্গীকার এই প্রতিপাদ্য ও আদর্শকে ধারণ করে ঠাকুরগাঁওয়ে নবগঠিত 'বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম' সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক কনফারেন্স রুমে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, ঠাকুরগাঁও জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সংগঠনটির জেলা আহ্বায়ক আহমেদুর রহমান কাজলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্ম অহবায়ক রাশিদুজ্জামান মলয়, সাইদা আফরোজা চৌধুরী পুতুল এবং সদস্য সচিব হায়দারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনের সুপারিশক্রমে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’-এর কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী ইশরাক হোসেন এবং সাধারণ সম্পাদক ড. কে এম আই মন্টি কর্তৃক অনুমোদিত ৭১ সদস্যবিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটির সদস্যদের এ সভায় আনুষ্ঠানিকভাবে পরিচিতি দেয়া হয়।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭১১৪৫৪০১৮, ০১৮১১১৯৭৮৪১ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা