দৈনিক আলোকিত সলঙ্গা

উল্লাপাড়ায় পাড়া-মহল্লায়ও জমে উঠেছে দুর্গাপূজার মহাসপ্তমী

দেবী দুর্গার চক্ষুদান,স্থাপন,সপ্তমাদি কল্পারম্ভ এবং সপ্তমীবিহিত পূজার মধ্য দিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মন্ডলে মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহাসপ্তমী। চক্ষুদানের পর ভক্তদের আসন,বস্ত্র,নৈবেদ্য,স্মানীয়, পুষ্পমাল্য,চন্দন,ধুপ ও দীপ দিয়ে দেবীকে পূজা করছেন সনাতন ধর্মের অনুসারীরা। ঢাকের বাদ্য, ধুপের সুবাস, রঙিন আলোকসজ্জার মধ্যদিয়ে উল্লাপাড়ার পূজা মন্ডপগুলোতে চলছে পূজার আনুষ্ঠানিকতা। 

আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে মহাসপ্তমী। বুধবার দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গা উৎসবের আনুষ্ঠানিকতা। দুর্গোৎসব চলাকালে রোজই চলবে অঞ্জলি, প্রসাদ বিতরণ, ভোগ ও আরতির আয়োজন। উল্লাপাড়ায় পৌরসভা সহ উপজেলায় মোট ৯৯ টি পূজা মন্ডপে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। পৌরসভার শ্যামলীপাড়া মিলন মন্দিরের এক দর্শনার্থী জানান, মহা ধুমধামের মধ্যদিয়ে এবারের পূজা অনুষ্ঠিত হচ্ছে। মায়ের কাছে নিবেদন দেশে যেন শান্তি বিরাজ করে।

পূজা মন্ডপের আয়োজক কমিটির সদস্য তন্ময় তনু জানান, অন্য বারের চেয়ে এবারে ব্যতিক্রমী আয়োজন করেছি পূজা মন্ডবে। দেশের শান্তি কামনায়  নারী ভক্তদের জন্য পৃথক স্থাপনা করেছি।উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু সুজিত কুমার ঘোষ জানান, গতবারের চেয়ে এবারে পূজার সংখ্যা একটু বেড়েছে। এখন পর্যন্ত সকল মন্ডপে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

উল্লাপাড়ায় পাড়া-মহল্লায়ও জমে উঠেছে দুর্গাপূজার মহাসপ্তমী

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

দেবী দুর্গার চক্ষুদান,স্থাপন,সপ্তমাদি কল্পারম্ভ এবং সপ্তমীবিহিত পূজার মধ্য দিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মন্ডলে মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহাসপ্তমী। চক্ষুদানের পর ভক্তদের আসন,বস্ত্র,নৈবেদ্য,স্মানীয়, পুষ্পমাল্য,চন্দন,ধুপ ও দীপ দিয়ে দেবীকে পূজা করছেন সনাতন ধর্মের অনুসারীরা। ঢাকের বাদ্য, ধুপের সুবাস, রঙিন আলোকসজ্জার মধ্যদিয়ে উল্লাপাড়ার পূজা মন্ডপগুলোতে চলছে পূজার আনুষ্ঠানিকতা। 

আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে মহাসপ্তমী। বুধবার দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গা উৎসবের আনুষ্ঠানিকতা। দুর্গোৎসব চলাকালে রোজই চলবে অঞ্জলি, প্রসাদ বিতরণ, ভোগ ও আরতির আয়োজন। উল্লাপাড়ায় পৌরসভা সহ উপজেলায় মোট ৯৯ টি পূজা মন্ডপে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। পৌরসভার শ্যামলীপাড়া মিলন মন্দিরের এক দর্শনার্থী জানান, মহা ধুমধামের মধ্যদিয়ে এবারের পূজা অনুষ্ঠিত হচ্ছে। মায়ের কাছে নিবেদন দেশে যেন শান্তি বিরাজ করে।

পূজা মন্ডপের আয়োজক কমিটির সদস্য তন্ময় তনু জানান, অন্য বারের চেয়ে এবারে ব্যতিক্রমী আয়োজন করেছি পূজা মন্ডবে। দেশের শান্তি কামনায়  নারী ভক্তদের জন্য পৃথক স্থাপনা করেছি।উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু সুজিত কুমার ঘোষ জানান, গতবারের চেয়ে এবারে পূজার সংখ্যা একটু বেড়েছে। এখন পর্যন্ত সকল মন্ডপে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭১১৪৫৪০১৮, ০১৮১১১৯৭৮৪১ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা