দৈনিক আলোকিত সলঙ্গা

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

রাজশাহীর বাঘা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর নদীর ঘাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান আনন্যা।

অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় দুই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তাঁরা হলেন গোকুলপুর গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে মো. মিন্টু রহমান এবং মৃত আবু তাহেরের ছেলে আবু হুরায়রা। অভিযান শেষে তাঁদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়। পরে প্রত্যেককে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে সরকারি ছুটির দিনেও আলাইপুর নদীর ঘাট এলাকায় বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও বালু উত্তোলন না করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান আনন্যা বলেন, সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অভিযান পরিচালনা করেছে। সকাল থেকেই অভিযান চলছিল। নির্ধারিত স্থান থেকে বালু উত্তোলনের জন্য বলা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, নদী ও পরিবেশের সুরক্ষা এবং বালু উত্তোলনে আইন মেনে চলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

রাজশাহীর বাঘা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর নদীর ঘাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান আনন্যা।

অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় দুই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তাঁরা হলেন গোকুলপুর গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে মো. মিন্টু রহমান এবং মৃত আবু তাহেরের ছেলে আবু হুরায়রা। অভিযান শেষে তাঁদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়। পরে প্রত্যেককে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে সরকারি ছুটির দিনেও আলাইপুর নদীর ঘাট এলাকায় বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও বালু উত্তোলন না করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান আনন্যা বলেন, সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অভিযান পরিচালনা করেছে। সকাল থেকেই অভিযান চলছিল। নির্ধারিত স্থান থেকে বালু উত্তোলনের জন্য বলা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, নদী ও পরিবেশের সুরক্ষা এবং বালু উত্তোলনে আইন মেনে চলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭১১৪৫৪০১৮, ০১৮১১১৯৭৮৪১ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা