দৈনিক আলোকিত সলঙ্গা

কুকুরের কামড়ে আতঙ্কে লালপুরের গ্রামবাসী, ব্যবস্থা নেওয়ার দাবি

:নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম কালুপাড়া গ্রামে বেওয়ারিশ ও রুগ্ন কুকুরের উপদ্রব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আক্রান্ত এসব কুকুরের আক্রমণে অতিষ্ঠ হয়ে পড়েছেন গ্রামের সাধারণ মানুষ ও খামারিসমূহ।​

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছু কুকুরের শরীরে মারাত্মক ঘা ও পোকা ধরেছে। অসুস্থ ও রুগ্ন এসব কুকুর বসতি এলাকার ঘরের ভেতরে, এমনকি বিছানার নিচে লুকিয়ে থাকছে। কুকুরগুলোর শরীর থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে এবং এগুলো ইতোমধ্যে শিশুদের ওপর আক্রমণ চালিয়েছে। পাশাপাশি গ্রামের হাঁস-মুরগি ও ছাগল কামড়ে মেরে ফেলছে।​ভুক্তভোগী লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার বাসিন্দা আব্দুল কাদের জানান, রুগ্ন ও হিংস্র কুকুরের উপদ্রবে তারা ঘরবাড়িতে নিরাপদে থাকতে পারছেন না। তাদের হাঁস-মুরগি ও গরু-ছাগল সার্বক্ষণিক ঝুঁকিতে রয়েছে। এ বিষয়ে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি স্থানীয় প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়েছেন।​কুকুরের উপদ্রবের বিষয়ে গোপালপুর পৌরসভার এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি দ্রুত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়কে অবহিত করে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।​গ্রামবাসীর দাবি, বড় ধরনের কোনো দুর্ঘটনা বা জলাতঙ্কের মতো রোগ ছড়ানোর আগেই পৌরসভা ও উপজেলা প্রশাসন যেন অবিলম্বে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

কুকুরের কামড়ে আতঙ্কে লালপুরের গ্রামবাসী, ব্যবস্থা নেওয়ার দাবি

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

:নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম কালুপাড়া গ্রামে বেওয়ারিশ ও রুগ্ন কুকুরের উপদ্রব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আক্রান্ত এসব কুকুরের আক্রমণে অতিষ্ঠ হয়ে পড়েছেন গ্রামের সাধারণ মানুষ ও খামারিসমূহ।​

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছু কুকুরের শরীরে মারাত্মক ঘা ও পোকা ধরেছে। অসুস্থ ও রুগ্ন এসব কুকুর বসতি এলাকার ঘরের ভেতরে, এমনকি বিছানার নিচে লুকিয়ে থাকছে। কুকুরগুলোর শরীর থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে এবং এগুলো ইতোমধ্যে শিশুদের ওপর আক্রমণ চালিয়েছে। পাশাপাশি গ্রামের হাঁস-মুরগি ও ছাগল কামড়ে মেরে ফেলছে।​ভুক্তভোগী লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার বাসিন্দা আব্দুল কাদের জানান, রুগ্ন ও হিংস্র কুকুরের উপদ্রবে তারা ঘরবাড়িতে নিরাপদে থাকতে পারছেন না। তাদের হাঁস-মুরগি ও গরু-ছাগল সার্বক্ষণিক ঝুঁকিতে রয়েছে। এ বিষয়ে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি স্থানীয় প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়েছেন।​কুকুরের উপদ্রবের বিষয়ে গোপালপুর পৌরসভার এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি দ্রুত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়কে অবহিত করে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।​গ্রামবাসীর দাবি, বড় ধরনের কোনো দুর্ঘটনা বা জলাতঙ্কের মতো রোগ ছড়ানোর আগেই পৌরসভা ও উপজেলা প্রশাসন যেন অবিলম্বে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।

দৈনিক আলোকিত সলঙ্গা

প্রধান উপদেষ্টা :
খান সেলিম রহমান (প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টাঃ
আওরঙ্গজেব কামাল- (সভাপতি ঢাকা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মাহিদুল হাসান সরকার (সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির (দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব)
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ (সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন (সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান (সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
নির্বাহী সম্পাদক: মোঃ সাইদুল ইসলাম আবির সম্পাদক খোলা বার্তা
বার্তা সম্পাদক: লাবনী খাতুন
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব

চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন Email: dailyalokitosolanga@gmail.com মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা