দৈনিক আলোকিত সলঙ্গা

ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না, জনগণের ম্যান্ডেট পরাজিত করা যাবে না- খুলনায় আজিজুল বারী হেলাল।

বাংলাদেশ কোনো মাফিয়া, কোনো ষড়যন্ত্রকারী এবং কোনো বিদেশি স্বার্থের পরীক্ষাগার নয়। ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না,অরাজকতা সৃষ্টি করে জনগণের ম্যান্ডেটকে পরাজিত করা যাবে না।

খুলনা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আয়োজিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্যবিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল।

 ২ রা অক্টোবর শুক্রবার বিকেলে খুলনা নতুন রেলস্টেশনের সামনে থেকে জেলা যুবদলের উদ্যোগে মিছিলটি বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আজিজুল বারী হেলাল বলেন, দেশের জনগণের ম্যান্ডেটকে কোনো ষড়যন্ত্র, অরাজকতা কিংবা অপচেষ্টার মাধ্যমে পরাজিত করা যাবে না। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার এ দেশের জনগণের। কোনো মাফিয়া, ষড়যন্ত্রকারী কিংবা বিদেশি স্বার্থ বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে থামিয়ে দিতে পারবে না।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও অধিকারকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি জনগণের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় যুবদলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

নবগঠিত খুলনা জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনে আরও গতিশীলতা আসবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করে মানুষের পাশে দাঁড়াতে হবে।

খুলনা জেলা যুবদলের সভাপতি শেখ নাদিমুজ্জামান জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিনের পরিচালনায় মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু এবং খুলনা জেলা পরিষদের প্রশাসক ও খুলনা জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পী। নবগঠিত জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি জাবির আলী, সাংগঠনিক সম্পাদক গাজী শহীদুল ইসলাম, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ সহ জেলা বিএনপি, খুলনা জেলা যুবদলের সাবেক নেতৃবৃন্দ ও উপজেলা, পৌরসভা যুবদলের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না, জনগণের ম্যান্ডেট পরাজিত করা যাবে না- খুলনায় আজিজুল বারী হেলাল।

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টা :
খান সেলিম রহমান (প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টাঃ
আওরঙ্গজেব কামাল- (সভাপতি ঢাকা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মাহিদুল হাসান সরকার (সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির (দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব)
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ (সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন (সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান (সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
নির্বাহী সম্পাদক: মোঃ সাইদুল ইসলাম আবির সম্পাদক খোলা বার্তা
বার্তা সম্পাদক: লাবনী খাতুন
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব

চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন Email: dailyalokitosolanga@gmail.com মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা