দৈনিক আলোকিত সলঙ্গা

‎উঠান বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম পাঠান

‎নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম পাঠান।

‎শুক্রবার (২ অক্টোবর) চাতলপাড় ইউনিয়নের গুজিয়াখাইল চকবাজার এলাকায় অনুষ্ঠিত এ উঠান বৈঠকে বিপুলসংখ্যক নারী-পুরুষের উপস্থিতিতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

‎স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ বৈঠকে বক্তারা শাহ আলম পাঠানকে একজন সৎ, ন্যায়পরায়ণ ও জনবান্ধব ব্যক্তি হিসেবে অভিহিত করেন।

‎তারা বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে আসছেন। বিশেষ করে অসহায় ও দরিদ্র মানুষের খোঁজখবর নেওয়া, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা, সামাজিক কর্মকাণ্ড এবং বিয়ে-শাদিসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

‎

‎শাহ আলম পাঠান নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের গুজিয়াখাইল এলাকার বাসিন্দা।

‎

‎তিনি নাসিরনগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব ও ব্রাক্ষণবাড়ীয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

‎দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি চাতলপাড় ইউনিয়নের একজন সংগ্রামী ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন।

‎

‎আশরাফ উদ্দিন নুরু মাস্টারের সভাপতিত্বে ও 

‎নুরুল আমিন পাঠানের সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন,

‎

‎সাবেক এমপি এস এম শাফি মাহমুদ,

‎সাবেক মেম্বার শিশু ভুঁইয়া,

‎বর্তমান মেম্বার খায়রুল ইসলাম পাঠান,

‎মাওলানা শেখ আব্দুল্লাহ

‎ইদ্রিস আলী মিয়া,

‎বাচ্চু ভুঁইয়া,

‎সিরাজ মিয়া,

‎হায়দার মিয়া,

‎খসরু মিয়া,

‎আলতাব হোসেন পাঠান মাস্টার,

‎আলমগীর পাঠান,

‎বশির আহমেদ সহ আরও অনেকে।

‎

‎বক্তারা বলেন, "আমরা বিশ্বাস করি,

‎শাহ আলম পাঠান চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন। তিনি জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন এবং এলাকার অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।"

‎

‎সভায় উপস্থিত সাধারণ ভোটাররাও জানান, তারা একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব চান এবং সেই বিবেচনায় শাহ আলম পাঠান তাদের একজন পছন্দের প্রার্থী।

‎তারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে ভোট দিয়ে বিজয়ী করতে চান বলেও আশাবাদ ব্যক্ত করেন।

‎

‎উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী শাহআলম পাঠান তার বক্তব্যে বলেন,

‎চাতলপাড় ইউনিয়নের অনেক এলাকার রাস্তাঘাট দীর্ঘদিন ধরে অবহেলিত। সামান্য বৃষ্টি হলেই কাঁচা সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়ে। শিক্ষা, যোগাযোগ, কৃষি ও নাগরিক সুবিধার ক্ষেত্রেও এখনও অনেক পিছিয়ে রয়েছে আমাদের  চাতলপাড় ইউনিয়ন।

‎জনগণ যদি আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে সবার আগে অবহেলিত এলাকাগুলোর রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি, যুবসমাজের কর্মসংস্থান, কৃষকের স্বার্থরক্ষা এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব।"

‎

‎তিনি আরও বলেন, "চেয়ারম্যান হলে আমি কোনো দল বা গোষ্ঠীর নয়, পুরো চাতলপাড় ইউনিয়নের মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করব। জনগণের সুখ-দুঃখে সবসময় পাশে থাকব এবং একটি আধুনিক, উন্নত ও সুশাসনভিত্তিক চাতলপাড় ইউনিয়ন গড়ে তুলতে সর্বশক্তি নিয়োগ করব।"

‎উঠান বৈঠক শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন শাহ আলম পাঠান।

‎এ সময় তার সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রচারণার শুরুতেই বিপুল জনসমাগম চাতলপাড় ইউনিয়নের নির্বাচনী পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে।

‎

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

‎উঠান বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম পাঠান

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টা :
খান সেলিম রহমান (প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টাঃ
আওরঙ্গজেব কামাল- (সভাপতি ঢাকা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মাহিদুল হাসান সরকার (সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির (দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব)
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ (সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন (সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান (সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
নির্বাহী সম্পাদক: মোঃ সাইদুল ইসলাম আবির সম্পাদক খোলা বার্তা
বার্তা সম্পাদক: লাবনী খাতুন
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব

চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন Email: dailyalokitosolanga@gmail.com মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা