"উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে- সিরাজগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ খ্রি. উপলক্ষ্যে র্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন সিরাজগঞ্জের আয়োজনে,
শুক্রবার (২অক্টোবর-২০২৬ খ্রি.) সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সন্মুখ হতে র্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে এসে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ একে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন,
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন, বিসিক শিল্প পার্কের শিল্প পার্ক প্রধান ও মহাব্যবস্থাপক মোঃ মাহবুবুর রহমান।
এসময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন মানব সম্পদ ব্যবস্থাপনা) এবং সিরাজগঞ্জ পৌরসভা প্রশাসক মোঃ শাহাদাত হুসেইন , পৌর নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম রফিক, সিরাজগঞ্জ সিভিল সার্জন এর প্রতিনিধি
সহ বিভিন্ন পর্যায়ের শিল্প প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোক্তাগণ। এ ছাড়াও সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিসিক শিল্পপার্কের শিল্প উদ্যোক্তাদের সঙ্গে উৎপাদনশীলতা বৃদ্ধি, শিল্পের বিকাশ, প্রযুক্তির ব্যবহার, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তাদের বিভিন্ন সম্ভাবনা ও সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তাগণ বলেন, শিল্পের বিকাশই অর্থনীতির শক্তি, আর উৎপাদনশীলতা বৃদ্ধিই সমৃদ্ধির অন্যতম চাবিকাঠি। এ ধরনের উদ্যোগ ও মতবিনিময় আমাদের শিল্প উদ্যোক্তাদের আরও উৎসাহিত করবে এবং সিরাজগঞ্জের শিল্পখাতকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আলোচকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলা জরুরি। সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে উৎপাদনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে পারলে দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন