সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউপির পুরান বাঁশতলা গ্রামে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করতে তিন বোনকে মারধর করে জোরপূর্বক স্ট্যাম্পে টিপসই আদায়ের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আলমখালী গ্রামে ভুক্তভোগী মোস্তাফা গাজী ও তার স্বজনদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার নির্যাতিত লোকজন অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী মোস্তফা গাজী, এরশাদ আলী, সূর্যবান বিবি, নুর জাহান বেগম, আমেনা খাতুন, আব্দুল মনাফ, লোকমান হেকিম, মনফর আলী, শফিক মিয়া প্রমুখ।
ভুক্তভোগী সূর্যবান বিবি বলেন, তারা তিন বোন নুর জাহান বেগম, রুকিয়া বেগম ও সূর্যবান বিবি এবং তিন ভাই। তাদের পিতা আনছর আলীর জীবদ্দশায় বাঁশতলা মৌজার জে এল নং-২, খতিয়ান নং-২৭ এবং ৮০১, ৮০২ ও ৮০৩ দাগের সাড়ে ৮ কেদার আমন জমির মালিক ছিলেন। পিতার মৃত্যুর পর গত ২৮ আগস্ট তাদের পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করতে ধারালো অস্ত্রের মুখে সাড়ে ৪ কেদার জমি ৬টি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক টিপসই নেয় আপন দুই ভাই ও স্থানীয় জামাল বাহিনী। বাকি জমি দখলের জন্য প্রাণনাশের হুমকি ও মামলা দিয়ে হয়রানি করায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তিনি অবিলম্বে নামধারী ভূমিদস্যুদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন