প্রবীণরা আমাদের সমাজের অভিজ্ঞতা, জ্ঞান ও ঐতিহ্যের অন্যতম ধারক। তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও অর্জিত জ্ঞান নতুন প্রজন্মকে সঠিক পথ দেখানোর পাশাপাশি পরিবার ও সমাজকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রবীণদের সম্মান, নিরাপত্তা, সুস্থতা ও মর্যাদা নিশ্চিত করা পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব। দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে রূপসায় আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ অক্টোবর) সকালে রূপসা উপজেলা অফিসার্স ক্লাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রূপসা উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং দলিত মহেশ্বরপাশা, দৌলতপুর, খুলনার সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা।
রূপসা উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির রাখেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুজিত মন্ডল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাঃ আলামিন শেখ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ারুল কুদ্দুস, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, দলিত এনজিওর পিও মঞ্জুরুল ইসলাম ও অবসরপ্রাপ্ত শিক্ষক রনজিত হালদার। বক্তারা বলেন, প্রবীণদের সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে পরিবার, সমাজ এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রবীণদের একাকিত্ব দূর করা, প্রয়োজনীয় সেবা ও সহায়তা নিশ্চিত করা এবং পারিবারিক ও সামাজিক জীবনে তাঁদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা জরুরি। প্রবীণদের অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা। অনুষ্ঠানে প্রবীণদের মধ্যে ইতি রানী দত্ত, জামিলা খাতুন, গণেশ নন্দী, হরি দাসসহ অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত মা ও শিশু সহায়তা কর্মসূচির ইউনিয়ন পর্যায়ে উপকারী ভোগীদের Sbbc প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন