দৈনিক আলোকিত সলঙ্গা

ফুলছড়িতে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল জামুকা কর্তৃক ২০১৮ সালে অনুমোদিত মুক্তিযোদ্ধা সন্তানদের সর্বোচ্চ সংগঠন। এটি একটি সম্পূর্ণ নির্দলীয় ও অরাজনৈতিক সংগঠন।

এই সংগঠনের চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া ও মহাসচিব মোঃ শফিকুল ইসলাম বাবু কর্তৃক অনুমোদিত ফুলছড়ি উপজেলা শাখার আসন্ন পরিচিতি সভা সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকাল ১০টায় ফুলছড়ি মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ফুলছড়ি উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুল ইসলাম রাজামিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য মাহ আলম মিয়া। সঞ্চালনায় ছিলেন ফুলছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি লাকি আক্তার ও অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুল ইসলাম রাজামিয়া বলেন, "১৯৭১ সালে আমরা জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছি। আজ তোমরা মুক্তিযোদ্ধার সন্তানরা ঐক্যবদ্ধ হচ্ছো দেখে খুব ভালো লাগছে। তোমাদের এই সংগঠন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করবে। তোমাদের পাশে সব সময় আমরা বীর মুক্তিযোদ্ধারা আছি এবং থাকবো। পরিচিতি সভা সফল করতে সকল ধরনের সহযোগিতা করা হবে।"

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাহ আলম মিয়া বলেন, "কেন্দ্রীয় চেয়ারম্যান সোলায়মান মিয়া ও মহাসচিব শফিকুল ইসলাম বাবুর নির্দেশে সারাদেশে মুক্তিযোদ্ধা সন্তান সংসদকে শক্তিশালী করা হচ্ছে। ফুলছড়ি উপজেলা শাখা অত্যন্ত সুসংগঠিত। এটি একটি নির্দলীয় ও অরাজনৈতিক সংগঠন। দলমতের উর্ধ্বে থেকে শুধু মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।"

সহ-সভাপতি লাকি আক্তার বলেন, "মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমরা গর্বিত। এই অরাজনৈতিক প্ল্যাটফর্মে নারীরাও সক্রিয় ভূমিকা রাখবে। কাউকে ছোট মনে করা যাবে না, আমরা সবাই সমান। ভাই-বোন হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো।"

সভায় বক্তারা আরও বলেন, "১৯৭১ সালে আমাদের পিতারা দলমত নির্বিশেষে দেশের জন্য যুদ্ধ করেছেন। আমরাও দলমতের উর্ধ্বে থেকে শুধু মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে ঐক্যবদ্ধ থাকতে চাই।"

সভায় সিদ্ধান্ত হয়, ভালো দিন দেখে কয়েকদিনের মধ্যেই কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মেনে সকল বীর মুক্তিযোদ্ধাদের সহযোগিতা নিয়ে জাঁকজমকভাবে পরিচিতি সভা অনুষ্ঠিত করা হবে।

সভা শেষে ফুলছড়ি উপজেলা কমিটি গঠন ও সার্বিক সহযোগিতা করায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া ও মহাসচিব মোঃ শফিকুল ইসলাম বাবু-র প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

একই সাথে ফুলছড়ি উপজেলা কমিটি গঠনে কেন্দ্রের সাথে যোগাযোগ ও সার্বিক সহযোগিতা করায় কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলামকে ফুলছড়ি উপজেলা শাখার পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

ফুলছড়িতে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টা :
খান সেলিম রহমান (প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টাঃ
আওরঙ্গজেব কামাল- (সভাপতি ঢাকা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মাহিদুল হাসান সরকার (সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির (দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব)
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ (সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন (সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান (সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
নির্বাহী সম্পাদক: মোঃ সাইদুল ইসলাম আবির সম্পাদক খোলা বার্তা
বার্তা সম্পাদক: লাবনী খাতুন
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব

চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন Email: dailyalokitosolanga@gmail.com মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা