“অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকড় ইউনিয়ন পরিষদের সভাপতি মো. আবু তালেব।
সভায় সভাপতিত্ব করেন পাইকড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. খোরশেদ আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোছা. আফরুজা বেগম, উপজেলা সমন্বয়কারী, এভিসিবি-৩ প্রকল্প।
সভায় ইউনিয়ন পরিষদের এও, এএসিও, ইউপি সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সভায় গ্রাম আদালতের কার্যক্রম, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বল্প সময়ে ও স্বল্প খরচে বিচারসেবা পৌঁছে দেওয়া এবং গ্রাম আদালতের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন