সাতক্ষীরার কালীগঞ্জে নলতা বাজারের তৃষ্ণা জুয়েলার্স নামে একটি দোকান থেকে নগদ টাকা, রুপা স্বর্ণালংকার সহ ২০-২৫ লক্ষ টাকার মালামাল চুরি'র অভিযোগ উঠেছে। দোকান মালিক কালিদাসের ভাষ্য শনিবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে বাজারে কর্তব্যরত নৈশ প্রহরী থাকতে অবিশ্বাস্য ভাবে দোকানের শাটার, তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নিজস্ব ও বন্ধকি মিলে ২০-২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা চোরেরা নিয়ে যায়। এর মধ্যে ৫/৭ ভরি স্বর্ণ নিজের এবং বাকিটা বন্ধকী বলে এ প্রতিনিধিকে জানালেও সঠিক হিসাব এখনো করা হয়নি বলে জানান। তবে নগদ টাকাসহ কি পরিমান স্বর্ণালংকার চুরি হয়েছে তার কোন সঠিক হিসাব পাওয়া যায়নি। আশ্চর্যজনক হলেও সত্য ঘটনার ১৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এ প্রতিবেদন তৈরি করা পর্যন্ত থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনকে কিছুই জানানো হয়নি বলে এ প্রতিনিধিকে জানান। তিনি এই প্রথম সাংবাদিকদের নিকট থেকে বিষয়টি জানতে পেরেছেন বলে জানান এবং বিষয়টির খোঁজ নেওয়ার কথা বলেন। তবে এ বিষয়ে কোন অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থার কথা জানান। তৃষ্ণা জুয়েলার্সের মালিক নলতা গ্রামের কালিদাস সাংবাদিকদের জানান রাতে বেচাকেনা শেষে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। সকালে বাজারে এসে দোকানের শাটার ও তালা ভাঙ্গা দেখতে পান। ওই সময় দোকানে প্রবেশ করে দেখেন ভিতরে রক্ষিত নিজস্ব নগদ টাকা সহ লোকার ভেঙে ২০-২৫ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টির হিসাব-নিকাশ না করে সঠিকটা জানানো যাচ্ছে না বলে জানান। নাম প্রকাশ না করার শর্তে বাজারের একাধিক ব্যবসায়ী এ প্রতিনিধিকে জানান নলতা বাজারের অধিকাংশ জুয়েলারি মালিকরা নাম সর্বস্ব স্বর্ণ ব্যাবসার অন্তরালে চড়া সুদে মানুষকে টাকা দেওয়ার অভিযোগ। সুদের টাকা আদায় কে কেন্দ্র করে বাজারের অধিকাংশ সুদখোর জুয়েলার্স মালিকের সঙ্গে টাকা নেওয়া ভুক্তভোগীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন