দৈনিক আলোকিত সলঙ্গা

জঙ্গল থেকে উদ্ধার হলো জীবিত নবজাতক, হাসপাতালে ভর্তি

বগুড়ার ধুনট উপজেলায় মসজিদ সংলগ্ন রাস্তার পাশের জঙ্গল থেকে এক ফুটফুটে ছেলে নবজাতককে উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পূর্ব গুয়াডহরী গ্রামে এ ঘটনাটি ঘটে। কে বা কারা ওই নবজাতককে নির্জন জঙ্গলে ফেলে রেখে গেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে রাস্তার পাশের জঙ্গল থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান এক ব্যক্তি। পরে সেখানে গিয়ে তিনি নবজাতকটিকে পড়ে থাকতে দেখেন। পরে নবজাতকাটিকে পূর্ব গুয়াডহরী গ্রামের আব্দুল গুনি সরকারের ছেলে মিজানুর রহমান উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান। নবজাতক উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাকে এক নজর দেখতে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ ওই বাড়িতে ভিড় করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয়দের ধারণা, রাতের কোনো একসময় শিশুটিকে সেখানে রেখে যাওয়া হয়ে থাকতে পারে। তবে নবজাতকটিকে কারা এবং কী কারণে সেখানে রেখে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে নবজাতকের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

জঙ্গল থেকে উদ্ধার হলো জীবিত নবজাতক, হাসপাতালে ভর্তি

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বগুড়ার ধুনট উপজেলায় মসজিদ সংলগ্ন রাস্তার পাশের জঙ্গল থেকে এক ফুটফুটে ছেলে নবজাতককে উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পূর্ব গুয়াডহরী গ্রামে এ ঘটনাটি ঘটে। কে বা কারা ওই নবজাতককে নির্জন জঙ্গলে ফেলে রেখে গেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে রাস্তার পাশের জঙ্গল থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান এক ব্যক্তি। পরে সেখানে গিয়ে তিনি নবজাতকটিকে পড়ে থাকতে দেখেন। পরে নবজাতকাটিকে পূর্ব গুয়াডহরী গ্রামের আব্দুল গুনি সরকারের ছেলে মিজানুর রহমান উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান। নবজাতক উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাকে এক নজর দেখতে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ ওই বাড়িতে ভিড় করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয়দের ধারণা, রাতের কোনো একসময় শিশুটিকে সেখানে রেখে যাওয়া হয়ে থাকতে পারে। তবে নবজাতকটিকে কারা এবং কী কারণে সেখানে রেখে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে নবজাতকের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক আলোকিত সলঙ্গা

প্রধান উপদেষ্টা :
খান সেলিম রহমান (প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টাঃ
আওরঙ্গজেব কামাল- (সভাপতি ঢাকা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মাহিদুল হাসান সরকার (সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির (দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব)
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ (সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন (সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান (সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
নির্বাহী সম্পাদক: মোঃ সাইদুল ইসলাম আবির সম্পাদক খোলা বার্তা
বার্তা সম্পাদক: লাবনী খাতুন
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব

চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন Email: dailyalokitosolanga@gmail.com মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা