দৈনিক আলোকিত সলঙ্গা

হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ

ইয়েমেনে হুতিদের অগ্রযাত্রা ও সৌদি আরবে গোষ্ঠীটির হামলা মোকাবিলায় গোয়েন্দা তথ্য বিনিময়ের জন্য সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে যোগাযোগে মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম কূটনৈতিক ও নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম সৌদি ও ইসরায়েলের মধ্যে এসব যোগাযোগের সমন্বয় করছে। এর উদ্দেশ্য হলো সৌদি আরবকে হুতিদের হামলা মোকাবিলায় সহায়তা করতে পারে; এমন ইসরায়েলি গোয়েন্দা তথ্য রিয়াদের কাছে পৌঁছে দেওয়া।সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হুতিদের বিরুদ্ধে ইসরায়েলের সহায়তা পেতে সেন্টকমের দ্বারস্থ হয়েছেন বলে দাবি করা হয়েছে। সৌদি আরব এ বিষয়ে অন্যান্য উপসাগরীয় দেশ ও মিসরের সঙ্গেও যোগাযোগ করেছে বলে সূত্রগুলো জানিয়েছে।

তবে এ বিষয়ে সৌদি প্রধানমন্ত্রীর কার্যালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সেন্টকমও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, হুতিদের বিরুদ্ধে সরাসরি হামলা বা এমন কোনো পদক্ষেপ না নিতে ইসরায়েলি নেতাদের পরামর্শ দিয়েছে দেশটির সামরিক বাহিনী।দুই জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক নেতৃত্বকে সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, হুতিদের বিরুদ্ধে সামরিক লড়াইয়ে ইসরায়েলকে যেন সামনের সারিতে না রাখা হয়।

এর পরিবর্তে হুতিদের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক ও আঞ্চলিক জোট গঠনের রাজনৈতিক প্রচেষ্টায় মনোযোগ দেওয়া উচিত বলে মত দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

ইয়েমেনে হুতিদের সাম্প্রতিক অগ্রযাত্রা এবং সৌদি শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে তাদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যেই সৌদি-ইসরায়েল যোগাযোগের এ খবর সামনে এলো।

সূত্র : টাইমস অব ইসরায়েল

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টা :
খান সেলিম রহমান (প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টাঃ
আওরঙ্গজেব কামাল- (সভাপতি ঢাকা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মাহিদুল হাসান সরকার (সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির (দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব)
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ (সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন (সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান (সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
নির্বাহী সম্পাদক: মোঃ সাইদুল ইসলাম আবির সম্পাদক খোলা বার্তা
বার্তা সম্পাদক: লাবনী খাতুন
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব

চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন Email: dailyalokitosolanga@gmail.com মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা