দৈনিক আলোকিত সলঙ্গা

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়ি দুর্ঘটনার শিকার

বগুড়ার শিবগঞ্জে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়িতে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কা লেগেছে। এতে প্রতিমন্ত্রীর গাড়ির একটি দরজা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না প্রতিমন্ত্রী।শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে শিবগঞ্জ উপজেলা হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে ট্রাকের চালকের সহকারী (হেলপার) শাকিলকে আটক করে পুলিশ। ট্রাকটিও হেফাজতে নেওয়া হয়।

মোকামতলা ট্রাফিক পুলিশের পরিদর্শক একেএম বানিউল আনাম জানান, প্রতিমন্ত্রীর গাড়িটি শিবগঞ্জ উপজেলা সদর থেকে তার গ্রামের বাড়ি বেতগাড়ির দিকে যাচ্ছিল। পথে সেবা ট্রেডার্সের সামনে পৌঁছলে সিমেন্টবোঝাই ট্রাকটি সিমেন্ট নামানোর পর সাইড করতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়িটির একটি দরজা আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার সময় ট্রাকের চালক গাড়িতে ছিলেন না। চালকের সহকারী শাকিল ট্রাকটি চালাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও শাকিলকে হেফাজতে নেয়।

তবে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান শাহীন জানান, ট্রাক ও চালক মো. শাহীনের লাইসেন্স এবং গাড়ির কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো ক্ষতিপূরণ নেওয়া হয়নি।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়ি দুর্ঘটনার শিকার

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বগুড়ার শিবগঞ্জে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়িতে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কা লেগেছে। এতে প্রতিমন্ত্রীর গাড়ির একটি দরজা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না প্রতিমন্ত্রী।শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে শিবগঞ্জ উপজেলা হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে ট্রাকের চালকের সহকারী (হেলপার) শাকিলকে আটক করে পুলিশ। ট্রাকটিও হেফাজতে নেওয়া হয়।

মোকামতলা ট্রাফিক পুলিশের পরিদর্শক একেএম বানিউল আনাম জানান, প্রতিমন্ত্রীর গাড়িটি শিবগঞ্জ উপজেলা সদর থেকে তার গ্রামের বাড়ি বেতগাড়ির দিকে যাচ্ছিল। পথে সেবা ট্রেডার্সের সামনে পৌঁছলে সিমেন্টবোঝাই ট্রাকটি সিমেন্ট নামানোর পর সাইড করতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়িটির একটি দরজা আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার সময় ট্রাকের চালক গাড়িতে ছিলেন না। চালকের সহকারী শাকিল ট্রাকটি চালাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও শাকিলকে হেফাজতে নেয়।

তবে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান শাহীন জানান, ট্রাক ও চালক মো. শাহীনের লাইসেন্স এবং গাড়ির কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো ক্ষতিপূরণ নেওয়া হয়নি।

দৈনিক আলোকিত সলঙ্গা

প্রধান উপদেষ্টা :
খান সেলিম রহমান (প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টাঃ
আওরঙ্গজেব কামাল- (সভাপতি ঢাকা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মাহিদুল হাসান সরকার (সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির (দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব)
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ (সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন (সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান (সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
নির্বাহী সম্পাদক: মোঃ সাইদুল ইসলাম আবির সম্পাদক খোলা বার্তা
বার্তা সম্পাদক: লাবনী খাতুন
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব

চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন Email: dailyalokitosolanga@gmail.com মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা