বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের দৃশ্য। ছবি:
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের শয্যা সংখ্যা ১২০০ থেকে ১৮০০ করার প্রশাসনিক অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে বর্ধিত এই শয্যাগুলোতে চিকিৎসাসেবা কার্যক্রম চালুর অনুমতিও দেওয়া হয়েছে।সোমবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত আদেশে এই অনুমোদনের কথা জানানো হয়।এর আগে, গত ৪ আগস্ট স্বাস্থ্য সেবা বিভাগ থেকে হাসপাতালটির শয্যা সংখ্যা বাড়ানোর একটি প্রস্তাব পাঠানো হয়েছিল। তার প্রেক্ষিতে গত ১ সেপ্টেম্বর অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-২ এই প্রস্তাবে সম্মতি দেয়। অর্থ বিভাগের এই সম্মতির পর স্বাস্থ্য সেবা বিভাগ থেকে চূড়ান্ত প্রশাসনিক অনুমোদন দেওয়া হলো।প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব বিধি-বিধান ও সরকারি নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে এই আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ইতোমধ্যে সরকারি সিদ্ধান্ত ও অনুমোদনের অনুলিপি সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. মুঞ্জুর ই মোর্শেদ বলেন, ‘এই হাসপাতালের আন্তঃবিভাগে প্রতিদিনই প্রায় আড়াই হাজার রোগী ভর্তি থেকে চিকিৎসা নেন। ১৮শ শয্যায় উন্নীতকরণ সরকারি এই অনুমোদনের ফলে মাত্র একটি ধাপ অতিক্রম হলো। কারণ এখন পর্যন্ত এই হাসপাতালে ৫শ শয্যার লোকবল দিয়েই চলছে।’তিনি বলেন, ‘৫শ শয্যার লোকবলের মধ্যেও ২০ জন চিকিৎসকসহ ১৮৭টি লোকবল সংকট রয়েছে। শয্যা উন্নীতকরণের পাশাপাশি এখন যদি প্রয়োজনীয় লোকবল এবং সরঞ্জামাদি আসে তবে বলা যাবে এই অঞ্চলের মধ্যে এই হাসপাতালে চিকিৎসাসেবার মান বাড়বে।’

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন