বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় নায়িকা। তার রূপ, অনন্য সৌন্দর্য ও গ্ল্যামারাস লুক দর্শকদের বরাবরই মুগ্ধ করে। সম্প্রতি ‘টক্সিক’ সিনেমায় ইয়াশের বিপরীতে তার গ্ল্যামারাস উপস্থিতি এবং রূপালি পর্দায় নিখুঁত ত্বক দর্শকদের নজর কেড়েছে। কিন্তু পর্দার এই দীপ্তিময় ত্বকের আসল রহস্য কী?ইএলএলই ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সৌন্দর্যের পেছনের গল্প শেয়ার করেছিলেন এই অভিনেত্রী।ত্বকের যত্নের শুরুটা কীভাবে হয়, তা নিয়ে কিয়ারা জানান, তিনি দিন শুরু করেন এক গ্লাস পানি পান করে। তার ভাষায়, ভালো ত্বক শুধু ডিএনএর ওপর নির্ভর করে না, এটি আমাদের দৈনন্দিন খাবার ও স্কিনকেয়ারের অভ্যাসের ওপরও নির্ভর করে। এর পরেই থাকে একটি ভালো স্কিনকেয়ার রুটিন। ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন, যা শুরু হয় সাধারণ ক্লিনজিং ও ময়েশ্চারাইজিং দিয়ে।
সাক্ষাৎকারে নিজের ত্বকের যত্ন নেওয়ার রুটিন নিয়েও বেশ খোলামেলা কথা বলেছেন কিয়ারা।
তিনি বলেন, ‘আমি একটি জেন্টল জেল-বেসড ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিই এবং ত্বকের প্রয়োজন অনুযায়ী সঠিক ময়েশ্চারাইজার বা সিরাম ব্যবহার করি। বাইরে অনেক সময় কাটাতে হলে আমি অবশ্যই ভালো সানস্ক্রিন ব্যবহার করি। এমনকি বর্ষাকালেও সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। অনেকেই মনে করেন, মেঘলা দিনে রোদ না থাকায় সানস্ক্রিনের প্রয়োজন নেই। এটি সম্পূর্ণ ভুল ধারণা। বর্ষায় নন-অয়েলি ফর্মুলার সানস্ক্রিন ব্যবহার করা উচিত।’
মেকআপ ভালোভাবে তুলে ফেলাকেও অত্যন্ত জরুরি বলে মনে করেন কিয়ারা। তিনি জানান, রাতে তিনি একটি নির্দিষ্ট স্কিনকেয়ার রুটিন মেনে চলেন। তার মতে, রাতে ত্বক নিজে থেকেই নিরাময় ও মেরামতের কাজ করে। তাই নাইট ক্রিম ও সিরাম ব্যবহার করাও সমানভাবে গুরুত্বপূর্ণ।
কিয়ারা বলেন, ‘গত কয়েক বছরে একজন অভিনেত্রী হিসেবে আমি যা শিখেছি, তা হলো নিয়মিত স্কিনকেয়ার রুটিন মেনে চলা, সঠিক খাবার খাওয়া, পর্যাপ্ত তরল পান করা এবং একটি সুষম জীবনধারা বজায় রাখা। এসব কিছুর সমন্বয়েই মানুষ ভেতর ও বাইরে থেকে সুন্দর হয়ে ওঠে।’
ঘরোয়া প্রতিকার সম্পর্কে জানতে চাইলে অভিনেত্রী জানান, তিনি প্রাকৃতিক ফেসপ্যাক ও হেয়ারপ্যাক খুব পছন্দ করেন। রান্নাঘরের বিভিন্ন উপকরণ দিয়ে তিনি নিজেই এসব তৈরি করেন। এসব রেসিপি প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর দাদি ও মায়ের কাছ থেকে চলে আসছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, কিয়ারা আদভানি অভিনীত বহুল প্রতীক্ষিত ‘টক্সিক’ সিনেমায় ইয়াশের বিপরীতে অভিনয় করেছেন তিনি। ২০১৪ সালে ‘ফুগলি’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন কিয়ারা। এরপর ‘কবির সিং’, ‘শেরশাহ’ এবং ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেন এই অভিনেত্রী।

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন