দৈনিক আলোকিত সলঙ্গা

সিরাজগঞ্জ জেলা বিএফএ এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ ও অভিষেক অনুষ্ঠিত

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) সিরাজগঞ্জ জেলা ইউনিটের কার্যনির্বাহী পরিষদ (২০২৬-২০২৮খ্রি.) দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণ ও অভিষেক  অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) সিরাজগঞ্জ জেলা ইউনিটের নির্বাচন পরিচালনা বোর্ড-২০২৬খ্রি. এর আয়োজনে 

শনিবার (২৯ আগস্ট ২০২৬) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা রোডস্থ বিএফএ সিরাজগঞ্জ জেলা ইউনিটের নিজস্ব কার্যালয়ে-নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে  নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান বিএফএ সিরাজগঞ্জ জেলা ইউনিটের ২০২৬-২০২৮খ্রি. দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মোঃ নূর কায়েম সবুজ এবং তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় তিনি বলেন,  আপনাদের উপর অর্পিত দায়িত্ব কর্তব্য সততা নিষ্ঠার সহিত পালন করবেন। আপনাদের দায়িত্ব কৃষকদের উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্য সার সরবরাহের ক্ষেত্রে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি কৃষকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোনো ধরনের অনিয়ম, কৃত্রিম সংকট বা অতিরিক্ত মূল্য নেওয়ার মাধ্যমে যাতে কৃষক ক্ষতিগ্রস্ত না হন, সেদিকেও সবাইকে সচেতন থাকতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বিএফএ সিরাজগঞ্জ জেলা ইউনিটের ২০২৬-২০২৮খ্রি. দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা বোর্ডের আপিল বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল জব্বার, বিএফএ সিরাজগঞ্জ জেলা ইউনিটের সাবেক সভাপতি মোঃ ওয়াহেদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও নিমগাছী অনার্স কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল বারী তালুকদার। এসময়ে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) সিরাজগঞ্জ জেলা ইউনিটের কার্যনির্বাহী পরিষদ নবনির্বাচিত  কমিটির সভাপতি মোঃ ফরহাদ হোসেন খান, সাধারণ সম্পাদক মোঃ আবু নাসের রানা, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের উত্তরাঞ্চলের পরিচালক মোঃ আবুল হাসেম আবু, বিএফএ সিরাজগঞ্জ জেলা ইউনিটের কার্যনির্বাহী পরিষদের যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন  সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জ জেলা বিএফএ এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ ও অভিষেক অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টা :
খান সেলিম রহমান (প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টাঃ
আওরঙ্গজেব কামাল- (সভাপতি ঢাকা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মাহিদুল হাসান সরকার (সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির (দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব)
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ (সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন (সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান (সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
নির্বাহী সম্পাদক: মোঃ সাইদুল ইসলাম আবির সম্পাদক খোলা বার্তা
বার্তা সম্পাদক: লাবনী খাতুন
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব

চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন Email: dailyalokitosolanga@gmail.com মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা