দৈনিক আলোকিত সলঙ্গা

লালপুরে স্যালোচালিত ট্রলির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক​"

নাটোরের লালপুরে দ্রুতগতির একটি স্যালোচালিত গাড়ির ধাক্কায় শাহজাহান (৩৫) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় স্যালোচালিত গাড়ির চালক সবুজ আলীকে (২৪) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।​আজ সোমবার (২৪ আগস্ট) দুপুরে লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়কের আট্টিকা আমড়াতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।​নিহত শাহজাহান রাজশাহীর বাঘা উপজেলার গৌরাঙ্গাপুর গ্রামের বাসিন্দা। আটক সবুজ আলী একই উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টির সময় লালপুরগামী একটি যাত্রীবাহী ইজিবাইক আট্টিকা আমড়াতলা এলাকায় সড়কের পাশে থামিয়ে চালক শাহজাহান বৃষ্টির পর্দা নামাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির স্যালোচালিত গাড়ি ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চালক শাহজাহান ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।​দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক স্যালোচালিত গাড়ির চালক সবুজ আলীকে আটক করে লালপুর থানা পুলিশে সোপর্দ করেন।​ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং গাড়িচালক সবুজ আলী পুলিশ হেফাজতে রয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#মোঃআইয়ুব আলী# লালপুর সংবাদদাতা#নাটোর #মোবাইল নং-০১৭৪০৮৭৬০৮০।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

লালপুরে স্যালোচালিত ট্রলির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক​"

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

নাটোরের লালপুরে দ্রুতগতির একটি স্যালোচালিত গাড়ির ধাক্কায় শাহজাহান (৩৫) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় স্যালোচালিত গাড়ির চালক সবুজ আলীকে (২৪) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।​আজ সোমবার (২৪ আগস্ট) দুপুরে লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়কের আট্টিকা আমড়াতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।​নিহত শাহজাহান রাজশাহীর বাঘা উপজেলার গৌরাঙ্গাপুর গ্রামের বাসিন্দা। আটক সবুজ আলী একই উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টির সময় লালপুরগামী একটি যাত্রীবাহী ইজিবাইক আট্টিকা আমড়াতলা এলাকায় সড়কের পাশে থামিয়ে চালক শাহজাহান বৃষ্টির পর্দা নামাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির স্যালোচালিত গাড়ি ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চালক শাহজাহান ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।​দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক স্যালোচালিত গাড়ির চালক সবুজ আলীকে আটক করে লালপুর থানা পুলিশে সোপর্দ করেন।​ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং গাড়িচালক সবুজ আলী পুলিশ হেফাজতে রয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#মোঃআইয়ুব আলী# লালপুর সংবাদদাতা#নাটোর #মোবাইল নং-০১৭৪০৮৭৬০৮০।

দৈনিক আলোকিত সলঙ্গা

প্রধান উপদেষ্টা :
খান সেলিম রহমান (প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টাঃ
আওরঙ্গজেব কামাল- (সভাপতি ঢাকা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মাহিদুল হাসান সরকার (সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির (দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব)
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ (সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন (সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান (সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
নির্বাহী সম্পাদক: মোঃ সাইদুল ইসলাম আবির সম্পাদক খোলা বার্তা
বার্তা সম্পাদক: লাবনী খাতুন
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব

চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন Email: dailyalokitosolanga@gmail.com মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা