দৈনিক আলোকিত সলঙ্গা

পেরুতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

পেরুতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
পেরুতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

পেরুতে শক্তিশালী ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটির একাধিক অঞ্চলে সতর্কতামূলক অ্যালার্ম বেজে ওঠে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। তবে পেরুর জিওফিজিক্যাল ইনস্টিটিউট মিকম্পটির মাত্রা ৭ দশমিক ২ বলে জানিয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১টায় ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০৮ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পটির মাত্রা বেশি হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। একই সঙ্গে বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতিরও খবর দেয়নি দেশটির কর্তৃপক্ষ ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থাগুলো।

ভূকম্পবিদরা জানিয়েছেন, ভূমিকম্পটির উৎপত্তি ১০৮ কিলোমিটার গভীরে হওয়ায় ভূপৃষ্ঠে পৌঁছানোর আগেই এর উল্লেখযোগ্য অংশের শক্তি শোষিত হয়েছে। ফলে উপকেন্দ্রের কাছাকাছি এলাকায় মেরকেলি স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩ থেকে ৪, অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের ঝাঁকুনি অনুভূত হয়েছে।

দক্ষিণ ও মধ্য পেরুর বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্পের কম্পন স্পষ্টভাবে অনুভূত হয়।

দেশটির উত্তর ও দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক সময়ে একের পর এক ভূমিকম্পের ঘটনা ঘটছে।

‘প্যাসিফিক রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় পেরুতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। দেশটির সাম্প্রতিক দশকগুলোর অন্যতম ভয়াবহ ভূমিকম্পটি আঘাত হানে ২০০৭ সালে। ওই বছর ইকা অঞ্চলে ৭ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৬০০ মানুষ নিহত হন।

সূত্র: আনাদোলু

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

পেরুতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

পেরুতে শক্তিশালী ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটির একাধিক অঞ্চলে সতর্কতামূলক অ্যালার্ম বেজে ওঠে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। তবে পেরুর জিওফিজিক্যাল ইনস্টিটিউট মিকম্পটির মাত্রা ৭ দশমিক ২ বলে জানিয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১টায় ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০৮ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পটির মাত্রা বেশি হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। একই সঙ্গে বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতিরও খবর দেয়নি দেশটির কর্তৃপক্ষ ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থাগুলো।

ভূকম্পবিদরা জানিয়েছেন, ভূমিকম্পটির উৎপত্তি ১০৮ কিলোমিটার গভীরে হওয়ায় ভূপৃষ্ঠে পৌঁছানোর আগেই এর উল্লেখযোগ্য অংশের শক্তি শোষিত হয়েছে। ফলে উপকেন্দ্রের কাছাকাছি এলাকায় মেরকেলি স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩ থেকে ৪, অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের ঝাঁকুনি অনুভূত হয়েছে।

দক্ষিণ ও মধ্য পেরুর বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্পের কম্পন স্পষ্টভাবে অনুভূত হয়।

দেশটির উত্তর ও দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক সময়ে একের পর এক ভূমিকম্পের ঘটনা ঘটছে।

‘প্যাসিফিক রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় পেরুতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। দেশটির সাম্প্রতিক দশকগুলোর অন্যতম ভয়াবহ ভূমিকম্পটি আঘাত হানে ২০০৭ সালে। ওই বছর ইকা অঞ্চলে ৭ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৬০০ মানুষ নিহত হন।

সূত্র: আনাদোলু

দৈনিক আলোকিত সলঙ্গা

প্রধান উপদেষ্টা :
খান সেলিম রহমান (প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা
উপদেষ্টাঃ
আওরঙ্গজেব কামাল- (সভাপতি ঢাকা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মাহিদুল হাসান সরকার (সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব
উপদেষ্টা: শেখ মোঃ হুমায়ুন কবির (দপ্তর সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব)
উপদেষ্টা: এম দুলাল উদ্দিন আহমেদ (সাধারণ সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ জাকির হোসেন (সাধারণ সম্পাদক হাটিকুমরুল প্রেসক্লাব)
উপদেষ্টা: মোঃ মিজানুর রহমান মিজান (সাংগঠনিক সম্পাদক সলঙ্গা প্রেসক্লাব)
নির্বাহী সম্পাদক: মোঃ সাইদুল ইসলাম আবির সম্পাদক খোলা বার্তা
বার্তা সম্পাদক: লাবনী খাতুন
সম্পাদক ও প্রকাশক: মোঃ লুৎফর রহমান লিটন স্টাফ রিপোর্টার: "জাতীয় দৈনিক মাতৃজগত প্রত্রিকা কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব

চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন Email: dailyalokitosolanga@gmail.com মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা