দৈনিক আলোকিত সলঙ্গা

বাঘা হরিরামপুর উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে আন্তঃশ্রেণী খেলার ফাইনাল অনুষ্ঠিত

রাজশাহীর বাঘা উপজেলার হরিরামপুর উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তঃশ্রেণী খেলার ফাইনাল ম্যাচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহালম ইসলাম খোকন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মো. হেলাল উদ্দিন রিয়াল।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মো. হেলাল উদ্দিন রিয়াল বলেন,  লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিকভাবে দৃঢ় করে গড়ে তোলে। খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সামাজিক অবক্ষয় ও ক্ষতিকর আসক্তি থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকরী মাধ্যম। একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে অনিয়মিত জীবনধারা পরিহার করে মাঠমুখী হওয়ার কোনো বিকল্প নেই। হরিরামপুর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের এই সুন্দর উদ্যোগ শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাইদুর রহমান কালু, তৈয়বুর রহমান তৈয়ব, তোফাজ্জল হোসেন তুফা এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও স্থানীয় সুধীবৃন্দ।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি ও উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো স্কুল প্রাঙ্গণ  উৎসব মুখরিত ছিল।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

বাঘা হরিরামপুর উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে আন্তঃশ্রেণী খেলার ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

রাজশাহীর বাঘা উপজেলার হরিরামপুর উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তঃশ্রেণী খেলার ফাইনাল ম্যাচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহালম ইসলাম খোকন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মো. হেলাল উদ্দিন রিয়াল।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মো. হেলাল উদ্দিন রিয়াল বলেন,  লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিকভাবে দৃঢ় করে গড়ে তোলে। খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সামাজিক অবক্ষয় ও ক্ষতিকর আসক্তি থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকরী মাধ্যম। একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে অনিয়মিত জীবনধারা পরিহার করে মাঠমুখী হওয়ার কোনো বিকল্প নেই। হরিরামপুর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের এই সুন্দর উদ্যোগ শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাইদুর রহমান কালু, তৈয়বুর রহমান তৈয়ব, তোফাজ্জল হোসেন তুফা এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও স্থানীয় সুধীবৃন্দ।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি ও উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো স্কুল প্রাঙ্গণ  উৎসব মুখরিত ছিল।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা