দৈনিক আলোকিত সলঙ্গা

বাঘার মনিগ্রামে মোবাইল কোর্ট, ৩ করাতকলকে ২০ হাজার টাকা জরিমানা

আজ মনিগ্রাম ইউনিয়নে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ এবং শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় মীরগঞ্জ বালিকা বিদ্যালয় সংলগ্ন একটি করাতকলে শব্দদূষণের কারণে এবং বিনোদপুর বাজার ও মনিগ্রাম বাজারে অপর দুইটি করাতকলের লাইসেন্স নবায়ন না থাকায় ৩টি মামলায় মোট ২০,০০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও মীরগঞ্জ বালিকা বিদ্যালয়ের পার্শ্বস্থ মোবাইল টাওয়ার সংলগ্ন জমিতে নির্মাণাধীন অনুমোদনবিহীন একটি করাতকলের কাজ বন্ধ রাখার জন্য জমির মালিক ও লিজ গ্রহীতাকে নোটিশ প্রদানের জন্য এবং তদুপরি আইন অমান্য করে কার্যক্রম পরিচালনা করলে নিয়মিত মামলা দায়েরের জন্য বন বিভাগকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়েছে।

সকল করাতকল মালিককে সরকারি নির্দেশনা মেনে লাইসেন্স নবায়ন এবং ব্যবসা পরিচালনার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। অন্যথায় জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানানো হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

বাঘার মনিগ্রামে মোবাইল কোর্ট, ৩ করাতকলকে ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

আজ মনিগ্রাম ইউনিয়নে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ এবং শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় মীরগঞ্জ বালিকা বিদ্যালয় সংলগ্ন একটি করাতকলে শব্দদূষণের কারণে এবং বিনোদপুর বাজার ও মনিগ্রাম বাজারে অপর দুইটি করাতকলের লাইসেন্স নবায়ন না থাকায় ৩টি মামলায় মোট ২০,০০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও মীরগঞ্জ বালিকা বিদ্যালয়ের পার্শ্বস্থ মোবাইল টাওয়ার সংলগ্ন জমিতে নির্মাণাধীন অনুমোদনবিহীন একটি করাতকলের কাজ বন্ধ রাখার জন্য জমির মালিক ও লিজ গ্রহীতাকে নোটিশ প্রদানের জন্য এবং তদুপরি আইন অমান্য করে কার্যক্রম পরিচালনা করলে নিয়মিত মামলা দায়েরের জন্য বন বিভাগকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়েছে।

সকল করাতকল মালিককে সরকারি নির্দেশনা মেনে লাইসেন্স নবায়ন এবং ব্যবসা পরিচালনার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। অন্যথায় জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানানো হয়।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা