দৈনিক আলোকিত সলঙ্গা

উল্লাপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ : আহত-৩

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া দত্তপাড়া গ্রামে জমি দখলকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ৩ জন আহত হয়েছেন। আহতদের সিরাজগঞ্জ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন,আবু সাইদ বিশ্বাস (৫৫), দুলাল হোসেন বিশ্বাস (৫২) ও মো: সুমন বিশ্বাস (৩৫)। এদের মধ্যে সাইদ বিশ্বাস ও দুলাল বিশ্বাস এর অবস্থা আশংকাজনক। রবিবার দুপুরে এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী সুমন বিশ্বাস জানান, মা-বাবার দলিল করে দেওয়া পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছি। গত ২ অক্টোবর তার আপন মামা সেলিম রেজা বেশকিছু ভাড়াটিয়া লোকজন নিয়ে তার বাড়ীতে হামলা চালিয়ে ঘর-দরজা ভাংচুর করে জমি দখলে নেওয়ার চেষ্টা চালায়। পরবর্তীতে এলাকাবাসীর শালিসে দখল বন্ধ হয়। আজ রবিবার সকালে হঠাৎ লোকজন নিয়ে আমার উঠানো নতুন টিনের ঘর-দরজা সহ বাড়ীর ওয়াল ভাংচুর করে বিভিন্ন সামগ্রী লুটপাট করে নিয়ে যায়। এতে আমার প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকা ক্ষতি সাধন করে। এ ঘটনায় বাঁধা দিলে তারা আমাকে সহ আমার দুই চাচাকে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা দিয়ে মারপিট করে গুরুতর আহত করে। তিনি আরও জানান, মারামারি ঘটনায় ছয়জনকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। রোগীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে সুস্থ হলে মামলা করা হবে।

এ ব্যাপারে অভিযুক্ত সেলিম রেজা জানান, গত শনিবার শালিসী বৈঠক ছিল। তারা বৈঠকে উপস্থিত হননি এবং কোন কাগজ-পত্র দেখাননি। জমিটি আমি বিক্রি করে দিয়েছি। তারা দখলে রয়েছে।উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক আলোকিত সলঙ্গা

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

উল্লাপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ : আহত-৩

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া দত্তপাড়া গ্রামে জমি দখলকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ৩ জন আহত হয়েছেন। আহতদের সিরাজগঞ্জ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন,আবু সাইদ বিশ্বাস (৫৫), দুলাল হোসেন বিশ্বাস (৫২) ও মো: সুমন বিশ্বাস (৩৫)। এদের মধ্যে সাইদ বিশ্বাস ও দুলাল বিশ্বাস এর অবস্থা আশংকাজনক। রবিবার দুপুরে এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী সুমন বিশ্বাস জানান, মা-বাবার দলিল করে দেওয়া পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছি। গত ২ অক্টোবর তার আপন মামা সেলিম রেজা বেশকিছু ভাড়াটিয়া লোকজন নিয়ে তার বাড়ীতে হামলা চালিয়ে ঘর-দরজা ভাংচুর করে জমি দখলে নেওয়ার চেষ্টা চালায়। পরবর্তীতে এলাকাবাসীর শালিসে দখল বন্ধ হয়। আজ রবিবার সকালে হঠাৎ লোকজন নিয়ে আমার উঠানো নতুন টিনের ঘর-দরজা সহ বাড়ীর ওয়াল ভাংচুর করে বিভিন্ন সামগ্রী লুটপাট করে নিয়ে যায়। এতে আমার প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকা ক্ষতি সাধন করে। এ ঘটনায় বাঁধা দিলে তারা আমাকে সহ আমার দুই চাচাকে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা দিয়ে মারপিট করে গুরুতর আহত করে। তিনি আরও জানান, মারামারি ঘটনায় ছয়জনকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। রোগীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে সুস্থ হলে মামলা করা হবে।

এ ব্যাপারে অভিযুক্ত সেলিম রেজা জানান, গত শনিবার শালিসী বৈঠক ছিল। তারা বৈঠকে উপস্থিত হননি এবং কোন কাগজ-পত্র দেখাননি। জমিটি আমি বিক্রি করে দিয়েছি। তারা দখলে রয়েছে।উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

দৈনিক আলোকিত সলঙ্গা

দৈনিক আলোকিত সলঙ্গা আপনার গোপনীয়তাকে সম্মান করে। ১. আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। ২. আমাদের সাইটে গুগল এডসেন্স এবং ফেসবুক পিক্সেল ব্যবহার করা হয়, যা কুকি (Cookie) এর মাধ্যমে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করে। ৩. আপনি চাইলে ব্রাউজার থেকে কুকি বন্ধ করতে পারেন। ৪. আমাদের সাইটে প্রকাশিত সকল সংবাদের কপিরাইট দৈনিক আলোকিত সলঙ্গার। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: dailyalokitosolanga@gmail.com
চেয়ারম্যানঃ মোঃ লুৎফর রহমান লিটন | Email: dailyalokitosolanga@gmail.com | মোবাইল: ০১৭৫৯০০৩৩৫৮ কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক আলোকিত সলঙ্গা